আনন্দ পরিণত বিষাদে, পিকনিক করতে যাওয়ার পথে বাস উল্টে নিহত তিন পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পিকনিকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল একটি স্কুলবাস। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই যে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা কে জানত! রাজস্থানের পালি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পড়ুয়া-বোঝাই স্কুলবাসটি। এর জেরে ঘটনাস্থলেই তিন স্কুলপড়ুয়ার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, পালি এলাকার দেসুরি কি নালের কাছে পঞ্জাব মোড়ে স্কুলবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এর জেরে মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুনঃ পেনশনের নামে ধাপ্পাবাজি! কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার ৩৬ লক্ষেরও বেশি প্রবীণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাছেটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানকদেহ স্কুলের ছাত্রছাত্রীরা ওই বাসে চড়ে পিকনিকে যাচ্ছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, বাসটি উলটে যেতেই ভিতরে থাকা ছাত্রছাত্রীরা চিৎকার করে ওঠে। এরপরই সেখানে জড়ো হয়ে যায় স্থানীয় লোকজন। তাঁদের উদ্যোগেই ছাত্রছাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে। যদিও প্রত্যেককে বাঁচানো সম্ভব হয়নি, দুর্ঘটনার জেরে তিনজনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে আহত হয়েছে বাসের মধ্যে থাকা অসংখ্য ছাত্রছাত্রী।

আরও পড়ুনঃ মুম্বইয়ের রাস্তায় বেপরোয়া গতির বলি উঠতি মডেল, পিষে দিল জলের ট্যাঙ্কার

ভয়াবহ এই পথ দুর্ঘটনায় আহত ছাত্রছাত্রীদের খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছন রাজসমন্দের এসপি ও কালেক্টর‌। স্থানীয় দেসুরি থানার পুলিশ আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ দ্রুত সম্পন্ন করেছে। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ, দুর্ঘটনার নেপথ্যে চালকের কোনও গাফিলতি ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]