Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে স্বীকৃতি পাওয়া কিংবদন্তি ক্রীড়াবিদ ফৌজা সিংহের। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে জলন্ধর-পাঠানকোট মহাসড়কে গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর চোট পান ১১৪ বছর বয়সী দৌরবিদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে সন্ধে সাড়ে সাতটা নাগাদ না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি দৌড়বিদ। শতায়ূ ক্রীড়াবিদ ফৌজা সিংহের মর্মান্তিক মৃত্যুর খবরে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। আপাতত তাঁর মরদেহ সংরক্ষিত রাখা হচ্ছে। বিদেশ থেকে সন্তান ও আত্মীয়রা ফেরার পরেই শেষকৃত্য সম্পন্ন হবে।

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়, তা বার বার প্রমাণ করেছেন ফৌজা সিংহ। ছেলে কুলদীপ এবং স্ত্রীর অকালমৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। কার্যত নিঃসঙ্গ হয়ে যাওয়া জীবন থেকে মুক্তির জন্য বেছে নিয়েছিলেন দৌড়কে। যে বয়সে অধিকাংশ প্রবীন নাগরিকই অশক্ত হয়ে পড়েন, সেই বয়সেই তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার সিদ্ধান্ত নেন ফৌজা সিংহ। ৮৯ বছর বয়সে তিনি দৌড়কেই নিঃসঙ্গ জীবনের অবলম্বন হিসাবে বেছে নিয়েছিলেন। ১৯১১ সালে পঞ্জাবের জলন্ধরের বিয়াস গ্রামে জন্মগ্রহণকারী ফৌজা সিংহ ২০০০ সালে লন্ডন ম্যারাথনে অংশ নেওয়ার মাধ্যমেই দৌড়বিদের জীবন শুরু করেছিলেন।

লন্ডন, টরন্টো এবং নিউ ইয়র্কে নয়টি ২৬ মাইল (৪২ কিলোমিটার) ম্যারাথনে অংশ নিয়েছিলেন নবতিপর ফৌজা। তাঁর সেরা সময় ছিল টরন্টোতে। যেখানে তিনি পাঁচ ঘন্টা ৪০ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিলেন ম্যারাথন সম্পূর্ণ করতে। ২০০৪ সালের অ্যাথেন্স গেমস এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকের জন্য মশাল বহনকারী দলে ছিলেন। বেশ কয়েক বছর আগে ডেভিড বেকহ্যাম এবং মোহাম্মদ আলীর মতো কিংবদন্তি ও বিশ্বখ্যাত খেলোয়াড়দের সঙ্গে একটি প্রথম সারির ক্রীড়া পণ্য প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনেও দেখা গিয়েছল শতায়ু দৌড়বিদকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00