বেপরোয়া গতির জেরে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৬ জনের, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা উঠে এল খবরের শিরোনামে। গতকাল‌ মধ্যরাতে উত্তরপ্রদেশের(Uttar Pradesh Incident) পিলিভিটে(Pilibhit Road Accident) ঘটেছে এই সড়ক দুর্ঘটনা(Road Accident)। নুরিয়া থানার কাছে পিলিভিট-টনকপুর হাইওয়েতে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দ্রুতগামী এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু(Death Incident) হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও চারজন। রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ পাসপোর্ট ভেরিফিকেশনে আরও কড়াকড়ি পদক্ষেপ লালবাজারের, নেপথ্যে কোন কারণ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্তরা উত্তরাখণ্ডের খাটিমার বাসিন্দা। তাঁরা পিলিভিটে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে। গভীর রাতে গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তাঁরা। গাড়িতে মোট ১১ জন ছিলেন। রাত ১২টার দিকে যাত্রীবোঝাই গাড়িটি নিউরিয়া থানার কাছে পৌঁছায়। এই সময়েই ব্যাপক গতির কারণে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর সেই গাড়ি প্রথমে একটি গাছে ধাক্কা দেয়, তারপর রাস্তা থেকে উল্টে সোজা খাদে গিয়ে পড়ে যায়।

আরও পড়ুনঃ ৬০ কোটি ব্যয়ে নির্মিত ‘পুষ্পা-২’-এর দৃশ্যে কাঁচি চালাল সৌদি আরব

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই নিউরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এরপর দেহ উদ্ধারের জন্য সেখানে পৌঁছায় গাড়ি কাটার লোকজনেরা, কারণ খাদে পড়ে যাওয়ার পর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর গাড়ি কেটে সবাইকে বের করে আনা হয়। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ছয়জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। দেহগুলি উদ্ধার করে তা ময়নাতদন্তের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

শ্বশুরবাড়ি যেতে রাজি না হওয়ায় রেগে গিয়ে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে দিল স্বামী

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]