সালাহর নৈপুণ্যে ম্যান সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সময়টা মোটেও ভাল যাচ্ছে না গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। রবিবার (১ ডিসেম্বর) অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে গেল পেপ গুয়ার্দিওয়ালার দল। রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোল করেছেন মোহামেদ সালাহ ও কোডি গাকপো। এ নিয়ে সাত ম্যাচে জয়হীন থাকল গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে শিরোপা জয়ের দিকে অনেকটাই এগোল আর্না স্লটের দল। ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ের সুবাদে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্সেনাল। আর পাঁচ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩।

চলতি প্রিমিয়ার লিগে আগের ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি পেপ গুয়ার্দিওয়ালার দল। উপরন্তু শেষ ম্যাচে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল টটেনহ্যাম হটস্পারের কাছে। ফলে চাপ নিয়েই এদিন অ্যানফিল্ডে নেমেছিল গত বারের চ্যাম্পিয়নরা। শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে সালেহরা। মুহুর্মুহু আক্রমণে ভেঙে পড়ে সিটির রক্ষণভাগ। ১১ মিনিটে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় পেপের দল। দোমিনিক সোবোসলাইয়ের কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড পোস্টে লেগে ফেরে। তবে পরের মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে দূরের পোস্টে দারুণ বল বাড়া্ন সালাহ। হরিণের মতো চকিত গতিতে ছুটে গিয়ে পায়ের টোকায় বল জালে পাঠান গাকপো। ২০ মিনিট নাস্তানাবুদ হওয়ার পরে ম্যাচে ফেরে সিটি। ২৬ মিনিটে দলের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড প্রতিপক্ষের ডি-বক্সের মুখে গিয়ে খেই হারিয়ে ফেলেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান হল্যান্ডরা। খেলায় ঝাঁঝ বাড়ান। যদিও লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেননি। উল্টে ৭৪ মিনিটে বক্সে দারুণ পজিশনে বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নেন গাকপো। ৭৭  মিনিটের মাথায় প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে লিভারপুল। একা বক্সে ঢুকে পড়া লুইস দিয়াসকে ছুটে এসে ফাউল করেন গোলরক্ষক স্টেফান ওর্তেগা। পেনাল্টি দিন রেফারি। দারুণ শটে জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন মোহামেদ সালাহ। ৮৩ মিনিটে ফন ডাইকের মিস পাসে  ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ পান কেভিন ডে ব্রুইনে। কিন্তু হতাশ করেন তিনি।

 

 

শুরু শেষ আটের ‘মহাযুদ্ধ’, ক্লাব বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়ে দিল AI

সব রেকর্ড ভেঙে চুরমার, ১,৩৫৫ কোটিতে লিভারপুলে নাম লেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার

২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যান ইউ

টটেনহ্যামকে উড়িয়ে লিগ কাপের ফাইনালে লিভারপুল,তবুও খুশি নন লিভারপুল অধিনায়ক

নজিরবিহীন! ম্যানচেস্টার সিটির সঙ্গে একসঙ্গে ১০ বছর চুক্তি হলান্ডের

পেনাল্টি মিস হল্যান্ডের, এভারটনের কাছেও আটকে গেল ম্যান সিটি

ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে ফের জয়ে ফিরল আর্সেনাল

প্রিমিয়ার লিগে হেরেই চলেছে ম্যান সিটি, হল্যান্ডরা এবার হারলেন অ্যাস্টন ভিলার কাছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]