Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত, কার্যত নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের খেলার যে সম্ভাবনা নেই তা নিশ্চিত করল বিদেশ মন্ত্রক। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই নিজেদের আবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিবৃতি জারি করেছে। যেহেতু ওই দেশে (পাকিস্তান)  নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে এবং তাই এটি দলটি সেখানে যাওয়ার সম্ভাবনা কম…”।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ায় মোদি সরকারের যে সায় নেই, তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

এদিকে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্নায়ুযুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছে। সেই মেঘ কাটাতে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে আইসিসির গভর্নিং বডি। ভার্চুয়াল বৈঠকেই ঠিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। প্রতিযোগিতা যাতে সুষ্ঠভাবে আয়োজন করা যায় তার জন্য ভারত-পাক সঙ্ঘাত নিরসনে উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সহ একাধিক দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে রণংদেহী মেজাজে থাকা বিসিসিআই ও পিসিবি কর্তারা নিজেদের অবস্থানে অনড় থাকলে জট সহজে নাও খুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আগামী ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানের মাটিতে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানের মাটিতে দল পাঠাতে অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে প্রতিযোগিতার আয়োজন করা হোক। অর্থা‍ৎ ভারতীয় দলের খেলা অন্য কোনও দেশের মাটিতে আয়োজন করা হোক। কিন্তু ওই প্রস্তাবে বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। পিসিবি’র কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিসিসিআইয়ের অন্যায্য দাবির কাছে আত্মসমর্পণ করে যদি আইসিসি পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ সরিয়ে নেয়, তাহলে পুরো প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে পিসিবি। পাকিস্তান দল অন্য কোনও দেশের মাটিতে খেলবে না।’

প্রতিযোগিতার মাত্র তিন মাস আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের অনমনীয় মনোভাবে যথেষ্টই চাপে পড়েছেন আইসিসির কর্তারা। জট কাটাতে তাই শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে গভর্নিং বডি। সূত্রের খবর, বৈঠকে বিসিসিআইয়ের তরফে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের সফরের মাঝপথে দেশে ফেরার উদাহরণ তুলে ধরা হবে। আইসিসির একটা অংশ চাইছেন, গ্রুপ লিগ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না গেলেও ফাইনালে উঠলে পাক মুলুকে খেলুক।

 

 

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

মধুর প্রতিশোধ, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফাইনালে রোহিতরা

পাক খেলোয়াড়দের নির্বুদ্ধিতায় বিরাটের শতরান? বেঁচে গিয়েছিলেন নির্ঘাত আউট থেকে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অনন্য কীর্তি গড়ার সুযোগ কোহলি-গিলের সামনে

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির খলিস্তানি জঙ্গি পান্নুন, ক্ষুব্ধ দিল্লি

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণী কিংবদন্তি ক্রিকেটারের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা হচ্ছে না সঞ্জু স্যামসনের !

দল থেকে বাদ পড়ার দিনই ব্যাটে আগুন ঝরিয়ে নির্বাচকদের মোক্ষম জবাব লিটনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00