Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধ হবে কি রক্তক্ষয়ী যুদ্ধ ? আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হল লেবানন সরকার ও হিজবুল্লাহ। চলছে মধ্যপ্রাচ্যে জুড়ে ঘোর উত্তজনা। চারিদিকে শুধু সংঘর্ষের প্রতিচ্ছবি। এমতাবস্থায় আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে তারা। তবে এখনও পর্যন্ত এই নিয়ে আর বিস্তারিত কিছু বলা হয় নি।

দীর্ঘ সময় ধরে ইজরায়েলের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল হিজবুল্লাহ গোষ্ঠী। তবে ইজরায়েলের তরফে যুদ্ধ বিরতির কোন আগ্রহ দেখা যায় নি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বারবার হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের বিমান হামলায় গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। এই নিয়ে টানা দ্বিতীয় দিন বৈরুতে হামলা চালাল ইজরায়েল।

এদিকে হামলার পর মধ্য-বৈরুতের জেলার নিকটবর্তী জুক্বাক আল-ব্লাত এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলার পর থেকে এখনও পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছেন। আমেরিকার যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যে এক সপ্তাহ ধরে লেবাননের রাজধানী ও এর আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে ইজরায়েল।

অন্যদিকে থেমে নেই হিজবুল্লাহও। ইজরায়েলের দিকে ছুঁড়ে দিচ্ছে একটার পর একটা ক্ষেপণাস্ত্র। পাল্টাপাল্টি হামলায় ভরে উঠেছে দুই দেশের আকাশ। সবার মুখে একটাই প্রশ্ন কবে বন্ধ হবে এই রক্তক্ষয়ী যুদ্ধ। তবে যুদ্ধ বিরতির প্রস্তাবে লেবানন ও হিজবুল্লাহ রাজি হওয়ার পর আশার ক্ষীণ আলো দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ইজরায়েলের তরফে সাড়া মেলে নি। ইজরায়েল আদেও কি যুদ্ধ বিরতি চাই সেটাই এখন দেখার বিষয়।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00