যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চরম উত্তপ্ত শাসন এলাকা, একাধিক পুলিশকর্মী আহত

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাতে আচমকা উত্তপ্ত হয়ে উঠল খড়িবাড়ি এলাকা। এদিন এক যুবককে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের। সম্পর্কের অবনতি ঘটায় তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। এরপর বিষয়টি আত্মহত্যা বলে চালানোর জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বাড়িতেই। এদিকে যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি স্থানীয়দের। কিন্তু তাঁদের অভিযোগ, এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলে থানা থেকে জানানো হয়, যুবক আত্মহত্যা করেছেন। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

আরও পড়ুনঃ রেশন বাবদ বকেয়া ১২ হাজার ৭১৪ কোটি টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি খাদ্য দফতরের

যুবকের মৃতদেহ আটকে শুরু হয় বিক্ষোভ। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছে খোদ পুলিশ বাহিনী। স্থানীয়দের মারমুখী আচরণে আহত হয়েছেন থানার আইসি-সহ পাঁচ পুলিশকর্মী। খড়িবাড়ি বাজার এলাকায় রাতেই রাস্তা অবরোধ করেন মৃতের আত্মীয় এবং স্থানীয়েরা। যুবকের দেহ রাস্তায় রেখে তাঁর সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু হয়। এর ফলে গতকাল রাতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁরাও আক্রান্ত হন বলে অভিযোগ। এরপর বিক্ষোভকারীদের মধ্যে থেকে কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ ঠাণ্ডায় কাবু কলকাতাবাসী, পারদ নামল ১৯ ডিগ্রিতে

মৃত যুবক আলামিন সাহাজির পরিবারের সদস্যদের বক্তব্য, প্রেমজনিত সমস্যার জেরেই তাঁদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের শরীরে একাধিক ক্ষত থাকার সত্ত্বেও পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দিচ্ছে। সুবিচার পাওয়ার আশাতেই নাকি বিক্ষোভ শুরু করেছিলেন তাঁরা। এই চক্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে মৃত যুবকের প্রেমিকা। সে-ই মিথ্যে গল্প সাজিয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে।

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

ট্যাংরায় দে পরিবারের ৩ সদস্যকে খুন, ধৃত বাড়িরই বড় ছেলে

ছেলের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত

অমানবিক! মদ্যপ অবস্থায় খুন করে বাবা-মা’কে দেখানো হল জ্বলন্ত মেয়ের দেহ, উত্তরপ্রদেশে ধৃত ২

মদন তামাং হত্যা মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিমল গুরুংয়ের

বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ! গ্রেপ্তার যুবক

জামাইয়ের বেধড়ক মারে প্রাণ হারালেন শ্বশুর! মর্মান্তিক ঘটনা আগরপাড়ায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]