Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫,০০০ টাকা সস্তা সোনা, শুক্রবারে হলুদ ধাতুর দাম কত হল জেনে নিন

বৃহস্পতিবারও সেনসেক্স-নিফটি একটি শক্তিশালী সূচনা করেছে। যাতে সোনার দাম কমছে। ১ নভেম্বর থেকে সোনার দাম ৫,০০০ টাকার বেশি কমেছে। তাহলে ২৪ ক্যারেট গহনার দাম কত হয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হতে চলল কার্তিক মাস। আগামিকাল কার্তিক পুজো হয়ে শেষ হবে কার্তিক মাস। কার্তিকের পরেই অগ্রহায়ণ মাস। আর এই মাসের পরিচিতি একটাই বিয়ের মাস। শুরু হয়েছে পাতা ঝরার মাস, শীতকাল। বছরের সবথেকে সুন্দর সময়। শীতকাল হাড়কাঁপুনি ঠান্ডার কাল বটে। কিন্তু শীতেই বিবাহের সেরা সময়। তাই অধিকাংশ মানুষ শীতকালকেই বেছে নেয় বিয়ের জন্যে। আর বিয়ে মানেই সোনা কেনার ধুম। পাত্র হোক বা পাত্রী, উভয় বাড়িতেই চলে সোনা কেনার ধুম। কারণ সোনার গয়না না ছাড়া বিয়ে অসম্পূর্ণ।

তবে পাত্র পক্ষের বাড়ি থেকেও বেশি পাত্রী পক্ষের বাড়িতে চলে সোনা কেনার ধুম। মেয়েকে একেবারে সোনার গহনায় মুড়িয়ে শ্বশুরবাড়িতে পাঠাতে চান সকল বাবা- মায়েরাই। এদিকে বিশ্ববাজারে সোনার দাম প্রতি মুহূর্তে বাড়ছে-কমছে। তাই বিয়ের মরসুমে এখনও যদি সোনা না কিনে থাকেন, তাহলে আগেভাগেই সোনার দাম কোথায় কেমন জেনে নিন! গত কয়েকদিনে শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। বৃহস্পতিবারও সেনসেক্স-নিফটি একটি শক্তিশালী সূচনা করেছে। যাতে সোনার দাম কমছে। ১ নভেম্বর থেকে সোনার দাম ৫,০০০ টাকার বেশি কমেছে। তাহলে ২৪ ক্যারেট গহনার দাম কত হয়েছে?

গতকাল বৃহস্পতিবারই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৭০০ টাকারও বেশি কমেছে। গত ১ নভেম্বর থেকে সোনার মূল্য হয়েছে, প্রতি ১০ গ্রামে ৭৮,৮৬৭ টাকা। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত সোনার এই দামটিই বহাল থাকবে। আজ শুক্রবার এক গ্রাম সোনার দাম হয়েছে ৭,২৮০ টাকা। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) এর ওয়েবসাইট অনুসারে, বিশ্ববাজারে গত ১ নভেম্বর, প্রতি ১০ গ্রাম সোনার মূল্য হয়েছে ৮১ হাজার টাকা ছাড়িয়েছিল, কিন্তু এখন এর দাম ১০ গ্রাম প্রতি ৭৫,২৬০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ দুই সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দর ৬,০০০ টাকারেরও বেশি কমেছে।

সুতরাং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে টাকা ৭৫,২৬০ টাকা, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৭৩,৪৫০ টাকা। ২০ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৬৬,৯৮০ টাকা, ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৬০,৯৬০ টাকা। উল্লেখ্য, দেশীয় বাজারে সোনার এই দাম ৩ শতাংশ জিএসটি ও মেকিং চার্জ ছাড়াই রয়েছে। আসলে মেকিং চার্জ পরিবর্তন হলেই দেশের বিভিন্ন শহরে সোনার দামের পরিবর্তন হয়।

তবে কীভাবে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়, জানেন?

আবগারি শুল্ক, রাষ্ট্রীয় কর এবং মেকিং চার্জের কারণে সারা দেশে সোনার গহনার দাম পরিবর্তিত হয়। তবে গয়না তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রেই ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়, আবার কিছু জায়গায় ১৮ ক্যারেট সোনাও ব্যবহৃত হয়।

Gold Price: কলকাতায় আরও সস্তা সোনা, আজ কত দাম জেনে নিন…..

বিয়ের মরসুমে আরও মহার্ঘ সোনা, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

কলকাতায় আরও দামি সোনা, সামান্য কমল রুপোর দাম

ফের দামি সোনা-রুপো, কলকাতায় কত দাম জেনে নিন…….

ফের কমল সোনার দাম, তবে ঊর্ধ্বমুখী রুপো

আরও সস্তা সোনা, পাল্লা দিয়ে কমল রুপোর দামও

স্বস্তি দিয়ে কমল সোনা ও রুপোর দাম, কত কমল জানেনে?

ফের ঊর্ধ্বমুখী সোনা, কলকাতায় কত দাম জানেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00