Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বদল মাধ্যমিকের নিয়মে, এবার থেকে অনলাইনে হবে ফর্ম ফিলাপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সাল থেকে বদলাতে চলছে মাধ্যমিক পরীক্ষার নিয়ম। এবার আর অফলাইন না বরং অনলাইনে হবে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ। ইতিমধ্যেই এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি হয়েছে নির্দেশিকা। সেখানে জানান হয়েছে, আগামী মাসের ২ ডিসেম্বর সকাল এগারোটা থেকে শুরু হবে ফর্মফিলাপ। চলবে ১৮ ডিসেম্বর রাত্রি ১২টা পর্যন্ত।

পর্ষদের বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে  www.wbbsedata.com- এই ওয়েবসাইটের কথা। সকল মাধ্যমিক পরিক্ষার্থীকেই এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে। বলা বাহুল্য, এরআগে পর্ষদের তরফে ক্যাম্প অফিস করা হত। সেখানে গিয়েই পরিক্ষার্থীদের দিয়ে আসতে হত তথ্য। আর এবার থেকে মাধ্যমিক পরীক্ষার আগেই ঘটল বড়সড় রদবদল। ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে।

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার রুটিন –

 ১৪ ফেব্রুয়ারি- প্রথম ভাষা বাংলা

১৫ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা ইংরাজি

১৭ ফেব্রুয়ারি- ইতিহাস

১৮ ফেব্রুয়ারি- ভূগোল

১৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান

২০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান

২২ ফেব্রুয়ারি- গণিত

২৪ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়

পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল ১০ টা ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিটে অবশ্য লেখা যাবে না। ওই ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

পহেলগাঁয়ের বদলা নিক ভারত, দাবি মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম বিহারের পুষ্পকের

ফুটপাতে পড়াশোনা করে মাধ্যমিক পাশ, অনন্য নজির গড়ল দুই কিশোরী

ডাক্তার হতে চায় মাধ্যমিকে অষ্টম অবন্তিকা, শুনেই এল মন্ত্রীর থেকে চাকরির প্রস্তাব  

মাধ্যমিকের মেধাতালিকায় কারা, রইল প্রথম দশের তালিকা

প্রকাশিত মাধ্যমিকের ফল, নিয়ম মেনে এবারও জয় জয়কার জেলার  

তুমুল ঝড়- বৃষ্টিতে পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট, মাধ্যমিকে বাড়তি সময় বরাদ্দ পর্ষদের

মাধ্যমিক চলাকালীন মালদার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00