পুজো মিটতেই রাজ্যজুড়ে ডেঙ্গির কোপ, বাড়ছে মৃতের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো শেষ হতেই রাজ্য জুড়ে দেদার বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের জেরে প্রাণ হারালেন ৩ জন। তাদের মধ্যে রয়েছেন কলকাতায় আরজি কর হাসপাতালে মৃত্যু হওয়া এক যুবকের। মৃতের নাম ৩৬ বছরের বিট্টু সিংহ। তিনি জোড়াবাগান এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে নিহত যুবক বিট্টু শুক্রবার জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরেই এদিন তিনি প্রাণ হারান। তাঁর সার্টিফিকেট ডেঙ্গু জ্বরের উল্লেখ করেছে হাসপাতাল। বলা বাহুল্য, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ৬টি জেলায় প্রতি দশ রোগীর মধ্যে ৫ জন ডেঙ্গু এবং ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আক্রান্তের খোঁজ মিলেছে। আর তাতেই চিন্তায় পড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ চিকেন নয় ! রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে খরগোশ- হাঁসের মাংস বিক্রি

উল্লেখ্য,  কালী  পুজো শেষ হতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গু- ম্যালেরিয়ার প্রকোপ। এখন পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্ত সাড়ে সাত হাজার। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের  মেডিক্যাল কলেজ থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। আর সেই ক্লিনিক থেকে তথ্য যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের কাছে। এরপরেই ডেঙ্গুর হট স্ফট গুলি  চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। তবে রাজ্য পুরসভার তরফে জানান হয়েছে, এবার ডেঙ্গুর প্রকোপ গতবারের তুলনায় অনেক কম। কিন্তু পুজো মিটতেই রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তেই চিন্তায় পড়ছে রাজ্য প্রশাসন।   

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]