মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা(Road Accident) ঘটল যোগীরাজ্য উত্তরপ্রদেশে(Uttar Pradesh)। ফিরোজাবাদের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে(Agra-Lucknow Expressway) এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে এক্সপ্রেসওয়ের স্বাভাবিক যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য থমকে যায়। এরপর স্থানীয় পুলিশের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ শুধু পড়ুয়াদের ট্যাব কেনার টাকাই নয়, গায়েব লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতাও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সড়ক দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে(Accidental Death)। শুধু তাই নয়, গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন, এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেককেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের চিহ্নিতকরণের কাজ চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়েছে। নিহতদের পরিবারের অনেকেই দেহ শনাক্তকরণের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রয়েছে পুলিশ। এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই প্রাথমিক অনুমান করেছে স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির উচ্চগতির কারণেই এহেন দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে ওই যাত্রীবাহী বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ শীতের আগমনে কাঁটা নিম্নচাপ, আরও কিছুদিন গরমের ধাক্কা সইতে হবে বঙ্গবাসীকে

কিভাবে এই সড়ক দুর্ঘটনা ঘটল সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্থানীয় পুলিশ জানান, এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে ছুটছিল যাত্রীবোঝাই বাসটি। এরপর উল্টোদিক থেকে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকচালক পলাতক। তাঁর হদিশ এখনও পর্যন্ত মেলেনি। স্থানীয় পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে। আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাসপাতালে আসতে বলা হয়েছে। আপাতত ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই জানানো হয়েছে।

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]