নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে উন্নয়নমূলক কোনও কাজ হয়নি সাম্প্রতিককালে, অথচ হাসপাতাল পরিষ্কারের নামে টাকা বিল করে তা দিব্যি আত্মসাৎ করা হত। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল বিজেপির এক পঞ্চায়েত প্রধানের(BJP Panchayat Pradhan) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার(Malda District) মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত(Chandipur Gram Panchayat) এলাকায়। নামে পঞ্চায়েত প্রধান হলেও এলাকার কোনও উন্নয়নমূলক কাজে তাঁর টিকিটিও দেখা যেত না। এর প্রতিবাদে ময়দানে নামতে হল এলাকার সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসাৎ করতেই এই ধরনের ভুয়ো বিল করতেন।
আরও পড়ুনঃ চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিন তলা বাড়ি, ভাইরাল ভিডিও
এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও সাফ জানান, পঞ্চায়েতের তরফে হাসপাতাল চত্বরে কোনও কাজ করা হয়নি। তারপরেও কিভাবে হাসপাতাল পরিষ্কারের নামে বিল করা হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও ওই এলাকার বিজেপি পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডলের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। যদিও পঞ্চায়েত প্রধানের সাফাইয়ে সন্তুষ্ট নন এলাকাবাসীরা। কারণ উন্নয়নের নামে তাঁদের এলাকায় কোনও কাজই করা হয়নি, হাসপাতাল পরিষ্কার করা তো দুরস্ত।
আরও পড়ুনঃ তীব্র আসক্তি মোবাইল গেমে, বাবা-মার বকাবকিতে চরম সিদ্ধান্ত নিল ছেলে
এলাকাবাসীদের আরও অভিযোগ, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রটি পরিষ্কারের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ ৪৫ হাজার টাকার বিল দেখিয়েছে। কিন্তু আদতে কোনও কাজই হয়নি। দীর্ঘদিন ধরে চলা এই দুর্নীতির পর্দাফাঁস করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন গৌরাঙ্গ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা। ঘটনায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, ‘রাজ্য সরকারের টাকা তছনছ করছে বিজেপি প্রধান। বন্যার সময় মানুষের পাশে থাকেনি অথচ টাকা লুটপাটের উদ্দেশ্যে হাসপাতালের নামে ভুয়ো বিল করছে’। সামান্য একজন পঞ্চায়েত প্রধান যদি এহেন কীর্তি ঘটাতে পারে তাহলে ওই নির্দিষ্ট দলের বড় বড় মাথারা আরও কি না কি করতে পারেন তা ভেবেই ভীত এলাকাবাসীরা। তবে স্থানীয় তৃণমূল প্রশাসন সর্বদা সাধারণ মানুষের সুবিধার্থে এলাকায় নজর রাখবে। এই ঘটনার তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা।