তারিখ পে তারিখ, আবারও সুপ্রিম শুনানি ফিরিয়ে গেল আরজি কর মামলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর মামলা(RG Kar Incident) নিয়ে উত্তাল গোটা বাংলা। সুবিচারের আশায় নির্যাতিতা তিলোত্তমার বাবা-মা দিন গুনলেও‌ সুপ্রিম কোর্টে শুনানির তারিখ পিছিয়ে গেল আবারও। এই মামলার হাত ধরেই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে তবু তিলোত্তমা কাণ্ডের কুলকিনারা মেলেনি। বলা ভালো, খুব বেশি গতি পায়নি তিলোত্তমা মামলা। ধৃত সঞ্জয়ের বক্তব্য, তিনি কিছু করেননি। তাঁকে জোর করে ফাঁসানো হয়েছে। এহেন জটিল‌ পরিস্থিতিতে আরও এক একদিন পিছিয়ে গেল শুনানি।

আরও পড়ুনঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনা যোগীরাজ্যে, দুই শিশু সহ মৃত ১০

এদিন বুধবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাফ জানিয়ে দিয়েছেন, আজ নয়, আগামীকালই এই মামলার শুনানি। তবে তা সকালে হবে নাকি বিকেলে তার কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি বিচারপতি। তাঁর বক্তব্য, আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করে নির্দিষ্ট সময় উল্লেখ করে দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেদিন মামলাটি শোনেনি শীর্ষ আদালত। এরপর বুধবার দিনটি এই মামলার শুনানির জন্য ধার্য করা হয়। কিন্তু এদিনও বিচারপতি জানিয়ে আজ শুনানি হচ্ছে না বরং তা হবে আগামীকাল।

আরও পড়ুনঃ মেধাবী শিক্ষার্থীদের জন্য নয়া প্রকল্পে ছাড় মোদি মন্ত্রিসভার, কী সুবিধা মিলবে?

বুধবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। পাশাপাশি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার স্বার্থে রাজ্য কি কি পদক্ষেপ নিয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার কথাও জানানো হয় এদিন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আদালতে মামলাটি উঠলে সিবিআই এবং রাজ্য সরকার সংশ্লিষ্ট রিপোর্টগুলি জমা দিতে পারে। উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]