Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কাপুরুষোচিত আক্রমণ’, কানাডার মন্দিরে খলিস্তানিদের তাণ্ডবের নিন্দা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কানাডার অন্টারিও’তে হিন্দু সভা মন্দিরে খলিস্তানিদের হামলার তীব্র নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরীহ হিন্দু পুণ্যার্থীদের উপরে হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ হিসাবে আখ্যা দিয়েছেন তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হিন্দু মন্দিরে হামলা, কূটনীতিবিদদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা ভারতকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পথ থেকে কোনও মতেই লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না।’ কূটনৈতিক মহল মনে করছে, ব্রাম্পটনের হিন্দু মন্দিরে খলিস্তানি হামলার বিরুদ্ধে কড়া শব্দ প্রয়োগ করে পরোক্ষে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডা সরকারকে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার রাতে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) গতকাল রবিবার কানাডার মন্দিরে হামলার ঘটনা নিয়ে এক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কানাডায় একটি হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত হামলার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান আতঙ্কজনক। এই ধরনের সহিংসতা ভারতের সংকল্পকে কখনই দুর্বল করবে না। আমরা আশা করি কানাডা সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আইনের শাসন বজায় রাখবে।’

গতকাল রবিবার (৩ নভেম্বর) টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা। মারধর করা হয় হিন্দু পুণ্যার্থীদের। মন্দির চত্বরে অন্যান্য বছরের মতো এবারেও বিশেষ  কনসুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় হাই কমিশন। চলতি বছরের ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করার জন্য আগে থেকেই প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেনি কানাডার পুলিশ। উল্লেখ্য, খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের  হত্যাকাণ্ড নিয়ে গত বছর খানেক ধরেই কানাডা এবং ভারতের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতিও ঘটেছে। এমনকি নয়াদিল্লির তরফে জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে খলিস্তানিপন্থীদের মদত জোগানোর মতো বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। পাল্টা টরেন্টোর তরফে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার মাটিতে খলিস্তান পন্থীদের খুন করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

দিল্লি-অটোয়া সঙ্ঘাত তুঙ্গে, জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

নির্বাচনে লড়ব না! আচমকা ঘোষণা কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

ট্রুডোর উত্তরসূরিকে খুঁজবেন ভারতীয় এই বংশোদ্ভূত,  জানেন তিনি কে ?

জল্পনার অবসান, ইস্তফার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

দলের নেতাদের বিদ্রোহের মুখেই সোমেই ইস্তফা দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডায় রয়েছে খালিস্তানিরা, চাপে পড়ে স্বীকার করলেন ট্রুডো

ভারতের সঙ্গে দ্বন্দ্ব ভুলে দীপাবলি উৎসবে গা ভাসালেন জাস্টিন ট্রুডো

২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ,  ট্রুডোকে  বেঁধে দেওয়া হল সময়সীমা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00