Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্বাচনে লড়ব না! আচমকা ঘোষণা কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

Share:

আন্তর্জতিক ডেস্ক: প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার পর এবার আগামী ভোটে না দাঁড়ানোর ঘোষণা করলেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে রাজনীতি থেকেও সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আচমকাই আগামী অক্টোবরের ভোটে না দাঁড়ানোর ঘোষণা করে ট্রুডো বলেন, ‘আগামী ভোটে ফের না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তবে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

২০১৩ সালে কানাডার প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন লিবারেল পার্টির সুপ্রিমো জাস্টিন ট্রুডো। এক দশকের বেশি সময় ধরে কনাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলালেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। খলিস্তানি জঙ্গিদের মদত জুগিয়ে যেমন মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন, তেমনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ হওয়ার ফলে দেশের মানুষের কাছেও জনপ্রিয়তা খুঁইয়েছেন। আগামী অক্টোবরেই কানাডায় জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনমত সমীক্ষায় বলা হয়েছে, ট্রুডোকে সামনে রেখে ভোটে লড়লে কানাডয় ফের লিবারেল পার্টির ক্ষমতায় ফেরা অনিশ্চিত। ওই জনমত সমীক্ষার পরেই দলের অন্দরে ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

চাপের মুখে শেষ পর্যন্ত গত সপ্তাহেই প্রধানমন্ত্রিত্ব এবং লিবারেল পার্টির  শীর্ষ পদে ইস্তফার কথা ঘোষণা করেন ট্রুডো। যদিও যতদিন না বিকল্প নেতা নির্বাচিত না হচ্ছেন ততদিন পর্যন্ত তিনিই দায়িত্ব সামলাবেন। কানাডার মন্ট্রিল আসন থেকেই বরাবর ভোটে দাঁড়ান ট্রুডো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী বলেন, ‘আসন্ন নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। আমি একক ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। কানাডাবাসী যে কারণে আমাকে নির্বাচিত করেছিলেন, সেই কাজটাই এত দিন আমি মন দিয়ে করে গিয়েছি।’

দিল্লি-অটোয়া সঙ্ঘাত তুঙ্গে, জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

ট্রুডোর উত্তরসূরিকে খুঁজবেন ভারতীয় এই বংশোদ্ভূত,  জানেন তিনি কে ?

জল্পনার অবসান, ইস্তফার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

দলের নেতাদের বিদ্রোহের মুখেই সোমেই ইস্তফা দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডায় রয়েছে খালিস্তানিরা, চাপে পড়ে স্বীকার করলেন ট্রুডো

‘কাপুরুষোচিত আক্রমণ’, কানাডার মন্দিরে খলিস্তানিদের তাণ্ডবের নিন্দা মোদির

ভারতের সঙ্গে দ্বন্দ্ব ভুলে দীপাবলি উৎসবে গা ভাসালেন জাস্টিন ট্রুডো

২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ,  ট্রুডোকে  বেঁধে দেওয়া হল সময়সীমা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00