দীপাবলিতে ২৮ লক্ষ প্রদীপের শিখায় আলোকিত হবে অযোধ্যার রামমন্দির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামমন্দিরের উদ্বোধনের পর এটিই প্রথম দীপাবলি। তাই  এই বিশেষ দিনে ২৮ লক্ষ প্রদীপে  সাজতে চলেছে অযোধ্যার রামমন্দির। আর এই প্রদীপ জ্বালিয়ে  বিশ্ব রেকর্ড গড়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার।  সবই করা হবে পরিবেশের কথা মাথায় রেখেই, এমনটাই জানিয়েছে যোগী প্রশাসন । তাই ব্যবহার করা হবে পরিবেশ বান্ধব প্রদীপ।   

এই দীপাবলি প্রসঙ্গে রামমন্দিরের তরফে বিব্রতি দিয়ে জানান হয়েছে, অযোধ্যাকে কেবল একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র নয়। বরং পরিবেশ সচেতনতার মডেল হিসাবে বিবেচনা করে এই দীপাবলি উৎসব পালন হবে। আর সেই উৎসবে  কার্বন নিঃসরণ কমাতে এবং মন্দিরটিকে কাঁচের ক্ষতি থেকে রক্ষা করতে বিশেষ মোমবাতি তৈরি করা হচ্ছে। মন্দির কমিটির তরফ থেকে আরও জানান হয়েছে, ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত   ভক্তদের দর্শনের  জন্য খোলা থাকবে রামমন্দির।

উল্লেখ্য, মূল মন্দিরের পাশাপাশি পুরো চত্বর-সহ মূল সড়কের সবটাই সেজে উঠবে মাটির প্রদীপে। এছাড়াও থাকছে বিশেষ অনুষ্ঠান। একথায় রাম মন্দিরে বেশ ধুমধাম করেই পালিত হবে দীপাবলি। বলা বাহুল্য, ২২ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অযোধ্যা মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়। আর সেই বিশেষ দিনে  পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন মন্দির উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

পুজোতে রাজ্য জুড়ে দেড়গুণ বাড়ল গাড়ি বিক্রি

দীপাবলির রাতে ভয়ঙ্কর কাণ্ড, বাজি ফাটানোর সময় গুলি করে খুন কাকা- ভাইপোকে

রাতভর মাত্রাতিরিক্ত শব্দবাজির তাণ্ডব, কালীপুজোতে রেকর্ড ছাড়াল দূষণ

২৫ লক্ষ প্রদীপের আলোয় ঝলমলে অযোধ্যার সরযূ নদীর তীর

দিওয়ালিতে জ্বালানো যাবে না আলো-প্রদীপ, হুমকি মুসলিম জিহাদিদের

গোটা গ্রাম দীপাবলিতে থাকে অন্ধকারে, ঘরে জ্বলে না উনুনও, কারণ জানলে গায়ে কাঁটা দেবে

দীপাবলির সান্ধ্য আড্ডায় বানিয়ে নিন মুচমুচে এই স্ন্যাকস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]