পুজোতে রাজ্য জুড়ে দেড়গুণ বাড়ল গাড়ি বিক্রি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোয় রাজ্য জুড়ে দেদার বিক্রি হল গাড়ি । উৎসবের মরশুমে এবার  সহজ কিস্তিতে বাইক অথবা চারচাকা কিনেছেন সাধারণ মানুষ। সম্প্রতি পরিবহন দফতরের তরফে সামনে এসেছে এক তথ্য। সেখানে দেখা গিয়েছে, শুধু অক্টোবর মাসে  নতুন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে, ১ লক্ষ ১৩ হাজার ৭৯টি। যা ২০২৩ সালের চেয়ে দেড়গুণের বেশি।

পরিবহন দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত বছর পুজোর মাসে গাড়ি বিক্রি হয়েছিল ৮১,২১২টি। আর ২০২২ সালে বিক্রি হয় ৫৯,৮৪১টি। এখান থেকেই স্পষ্টভাবে বলা যায়, দুবছরে গাড়ি বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।  পাশাপাশি চলতি বছর ধনতেরাস ও দিওয়ালির দিন  প্রায় ২১ হাজার গাড়ি বিক্রি হয়েছিল। সবথেকে বেশি বিক্রি হয়েছে বাইক। মোট ১৭,৮৪৭টি বাইক বিক্রি হয় চলতি বছর। অন্যদিকে চার চাকার গাড়ি বিক্রি  হয়েছে ২১০১টি।

এই প্রসঙ্গে পরিবহন দফতরের তরফে এক আধিকারিক জানিয়েছেন,   পুজোর সময় মানুষের গাড়ি কেনার আগ্রহও বাড়ছে। নতুন প্রজন্মের মধ্যেই গাড়ি কেনার ঝোঁক বেশি। আর এনারা সকলেই ছিলেন কর্পোরেটে চাকরি। দিওয়ালির তিনদিন পরিবহণ দপ্তরের কোষাগারে রাজ‌স্ব বাবদ এসেছে ৪১,৫৩,৭৪,৩৬৩ টাকা।‘ একথায় বলা যায়, পুজোর সময় জামা-কাপড় কেনার পাশাপাশি দেদার বিক্রি হয়েছে দুই- চার চাকার গাড়ি ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

দীপাবলির রাতে ভয়ঙ্কর কাণ্ড, বাজি ফাটানোর সময় গুলি করে খুন কাকা- ভাইপোকে

রাতভর মাত্রাতিরিক্ত শব্দবাজির তাণ্ডব, কালীপুজোতে রেকর্ড ছাড়াল দূষণ

দিওয়ালিতে জ্বালানো যাবে না আলো-প্রদীপ, হুমকি মুসলিম জিহাদিদের

গোটা গ্রাম দীপাবলিতে থাকে অন্ধকারে, ঘরে জ্বলে না উনুনও, কারণ জানলে গায়ে কাঁটা দেবে

দীপাবলির সান্ধ্য আড্ডায় বানিয়ে নিন মুচমুচে এই স্ন্যাকস

মহাকাশ থেকে দীপাবলির শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামস

দীপাবলিতে ২৮ লক্ষ প্রদীপের শিখায় আলোকিত হবে অযোধ্যার রামমন্দির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]