নিজস্ব প্রতিনিধিঃ ধনতেরাস পালিত হবে ২৯ অক্টোবর। রীতি অনুসারে , দীপাবলির আগে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস উৎসব উদযাপিত হয়। আর এদিন লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী এবং কুবের দেবের পুজো করলে ঘরে থাকা সম্পদের ভাণ্ডার কখনই শূন্য হয় না। তবে চলতি বছর রাহুর কালে পালিত হবে ধনতেরাস। তাই এই অশুভ সময় কোন কিছু কেনাকাটা না করার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষীরা ।
ধনতেরাসে রাহুর কাল-
২৯ অক্টোবর ধনতেরাসের দিন রাহুর সময় দুপুর ২ টো ৫২ মিনিট থেকে বিকেল ৪ টে ২২ মিনিট পর্যন্ত। আর এই রাহুর সময় শুভ কাজ এবং কেনাকাটা থেকে বিরত থাকুন ।
ধনতেরাসের শুভ সময় –
প্রথম মুহূর্ত – অভিজিৎ মুহূর্ত পর্যন্ত হতে চলেছে ধনতেরাসের শুভ সময়। অভিজিৎ মুহূর্ত চলবে সকাল ১১ টা ৪২ মিনিট থেকে বেলা ১২ টা ২৭ মিনিট পর্যন্ত। এই শুভ সময় আপনি নতুন বাড়ি, গাড়ি , জমি ইত্যাদি কিনতে পারেন। শুধু তাই নয় এই সময় আপনি নতুন কাজ শুরু করতে পারেন।
দ্বিতীয় মুহূর্ত – প্রদোষ কাল ধনতেরাসের সন্ধ্যা ৬ টা ৩৬ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। এসময় আপনি সোনা – রুপোর গয়না থেকে শুরু করে গাড়ি , বাড়ি ইত্যাদি কিনতে পারেন। আর এটিই হল ধনতেরাসের কেনাকাটার শেষ সময়।