নিজস্ব প্রতিনিধিঃ ধনতেরাস হল ধন্বন্তরীর পূজা। তাই প্রচলিত রীতি অনুযায়ী ধনতেরাসে গৃহিনীরা সোনা- রুপো কিনে থাকেন ।আপনার যদি এই ধনতেরাসে দোকানে যাওয়ার সময় না থাকে তাহলে ঘরে বসে মাত্র ১০ মিনিটে কিনে ফেলতে পারবেন সোনা এবং রুপোর জিনিস। শুনে অবাক লাগলেও বাস্তবে সুইগি, ব্লিঙ্কিট, বিগবাস্কেট এবং জেপ্টো মত অনলাইন গ্রোসারি সংস্থা ধনতেরাসের দিন আপনার বাড়িতে মাত্র ১০ মিনিটে পৌঁছিয়ে দেবে সোনা- রুপোর জিনিস।
কিন্তু কীভাবে ? ধনতেরাস উপলক্ষে জোয়ালুক্কাস এবং মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সাথে জুটি বেঁধেছে ব্লিঙ্কিট। ঠিক তেমনি জেপ্টো জোট বেঁধেছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং অগমন্টের সঙ্গে। আবার বিগবাস্কেট জোট বেঁধেছে তানিষ্কের সঙ্গে। আর তাতেই ধনতেরাসের দিন গ্রাহকদের বাড়িতে দ্রুত সোনা – রুপোর জিনিস পৌঁছিয়ে দেবে এই অনলাইন গ্রোসারি সংস্থা।
আপনি কী কী কিনতে পারবেন ?
সুইগি থেকে ২৪ ক্যারেট সোনার মুদ্রা সহ রুপোর জিনিস। ব্লিঙ্কিট থেকে ১ গ্রাম ওজনের দেবী লক্ষ্মী সোনার মুদ্রা, লক্ষ্মী গোলাপ সোনার মুদ্রা সহ একাধিক জিনিস। ঠিক তেমনি বিগবাস্কেটে আপনি তানিষ্কের লক্ষ্মী গণেশ, সোনা – রুপোর মুদ্রা সহ একাধিক জিনিস কিনতে পারবেন। বলা বাহুল্য, অনলাইনে কেনা এইসকল জিনিস কেনার আগে অবশ্যই দেখে নেবেন রিটার্ন এবং পেমেন্ট স্লিম রয়েছে কিনা।