Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী কার অভিশাপে দেবী লক্ষ্মীকে আশ্রয় নিতে হয়েছিল সমুদ্রগর্ভে?

Share:

নিজস্ব প্রতিনিধি : কৈলাসে ফিরে গিয়েছেন উমা। এবার চাঁদের আলোয় মর্ত্যে নেমে আসছেন দেবী লক্ষ্মী। সৌভাগ্য, সমৃদ্ধি, সৌন্দর্য ও ধনসম্পদের দেবী আসবেন গৃহস্থের বাড়িতে। গভীর রাতের ঘুঁটঘুঁটে অন্ধকারে মর্ত্যে পা রাখবেন নারায়ণী। তাঁর পায়ের স্পর্শে মর্ত্য ভরে উঠবে আলোর রোশনাইয়ে। রাতটুকু কাটলেই শুরু হবে লক্ষ্মীপুজো। তবে তাঁর আগেই জেনে নিন লক্ষ্মীপুজোর ইতিহাস। জানেন কি একবার লক্ষ্মীহীন হয়ে পড়েছিল স্বর্গ। কার অভিশাপে এমন হয়েছিল, আর কি করেই বা দেবতারা ফিরে পেল লক্ষ্মীকে। তবে জেনে নিন সমুদ্রগর্ভে কেন আশ্রয় নিতে হয়েছিল মা লক্ষ্মীকে।

দুর্বাসা মুনির অভিশাপ : কথিত রয়েছে, দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীহীন হয়ে পড়েছিল স্বর্গ। আসলে দুর্বাসা মুনি পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন ইন্দ্রকে। কিন্তু দেবরাজ সেই মালা ঐরাবতের দিকে ছুড়ে দেন। আর ঐরাবত ফুলের সুগন্ধিতে পাগলের মত আচরণ করতে থাকে। এবং সেই মালা উত্তেজনাবশত নিজের পায়ে দলে দেয়।

তাঁর দেওয়া মালা হাতির পায়ে গড়াগড়ি খাচ্ছে দেখে সহ্য করতে পারেন নি দুর্বাসা। এমন বিষয় ভালো চোখে দেখেননি তিনি। এই দৃশ্য দেখে তিনি রেগে লাল হয়ে যান। আর অভিশাপ দিয়ে বসলেন। কিন্তু কাকে? সরাসরি লক্ষ্মীকে নয় বটে, তিনি অভিশাপ দিলেন স্বর্গ লক্ষ্ণীহীন হয়ে পড়ুক। ফলে একদিকে যেমন স্বর্গ তার জৌলুস, সৌন্দর্য্য হারাল। সমস্ত দেব দেবীর শরীর থেকে গয়না, মনি মুক্ত অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে মা লক্ষ্মীর স্থান হল সমুদ্রগর্ভে।

আরও পড়ুন : লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

এরপরই হয়েছিল সমুদ্রমন্থন। এই নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ বাঁধে। এরপরেই সমুদ্রমন্থনেই উঠেছিল গরল ও অমৃত। উঠেছিল নানা মণিমানিক্য। তখনই উঠে আসে দেবী লক্ষ্মী। লক্ষ্মী ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও দেব দেবীর গায়ে ভরে ওঠে মণিমানিক্য। এদিকে লক্ষ্মীকে ফিরে পেয়ে খুশি হল সকল দেব দেবী।

সমুদ্রে গর্ভে দেবী লক্ষ্মীর তপস্যা :  স্কন্দ পুরাণ মতে, নারায়ণকে স্বামী হিসেবে পেতে লক্ষ্মী সমুদ্রের গর্ভে প্রবেশ করে বছরের পর বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। আর সেই সময় বহু দেবতাই নারায়নের ছদ্মবেশে লক্ষ্মীর সামনে আসেন। কিন্তু লক্ষ্মী তাঁদের বিশ্বরূপ দেখাতে বলেন। কিন্তু সকলেই ব্যর্থ হন। শেষপর্যন্ত দেখা দেন নারায়ণ। এরপর তাঁর সঙ্গেই বিয়ে হয় লক্ষ্মীর।

আরও পড়ুন : দেবী লক্ষ্মীর বাহন পেঁচা হল কেন জানেন কী ?

দেবী লক্ষ্মী রুষ্ট হলেই এই পাঁচ লক্ষণ দেখতে পাবেন

আজ অপরা একাদশীতে এই কাজ করুন, মা লক্ষ্মী হেঁটে আসবে আপনার ঘরে

সাবধান! বুদ্ধ পূর্ণিমায় এই ছয়টি কাজ করবেন না, চরম সর্বনাশ হবে

অক্ষয় তৃতীয়ায় ঘরের এই সকল স্থানে জ্বালান প্রদীপ, লক্ষ্মী আসবেন ঘরে

সোনা কিনতে পারছেন না? অক্ষয় তৃতীয়ায় এই জিনিসগুলি বাড়িতে আনলেই হবে লক্ষ্মীলাভ

এই সব পাখি বাড়িতে আসলে জানবেন লক্ষ্মীও আসছেন

মা লক্ষ্মী আপনার গৃহে আসছেন কি? বুঝে নিন এই ইঙ্গিতগুলি পেলেই

ঘরের এই দিকে আয়না লাগান, আশীর্বাদ উপচে পড়বে দেবী লক্ষ্মীর

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00