Ratan Tata-কে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল জামশেদপুরের ৩৩২ পুজো কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, জামশেদপুর: টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটার প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। বিভিন্ন সংস্থা-সংগঠন বিভিন্ন পদ্ধতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছে ভারতীয় শিল্প মহলের প্রয়াত মহীরুহকে। তবে খানিকটা ভিন্ন পথে হাঁটল টাটাদের হাত ধরে আধুনিক শহর হিসাবে গড়ে ওঠা জামশেদপুরের (পূর্বতন টাটানগর) ৩৩২টি দুর্গাপুজো কমিটি। শহরের অন্যতম রূপকারকে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল বৃহস্পতিবার মহাসপ্তমীর দিনে মাইকে গান বাজানো বন্ধ রাখলেন আয়োজকরা। সেই সঙ্গে বাতিল করে দিলেন সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যান তথা প্রবীণ শিল্পপতি রতন টাটা গত বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। দাবানলের মতোই ওই দুঃসংবাদ ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন অনেকেই। যার হাত ধরে জামশেদপুর আধুনিক শহর হিসাবে গড়ে উঠেছিল তাঁর আকস্মিক প্রয়াণের খবর পেয়েই তড়িঘড়ি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় দুর্গাপুজো কমিটির পদাধিকারিরা। ওই বৈঠকেই ঠিক হয়, রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার মহা সপ্তমীর দিন মাইকে গান বাজানো বন্ধ রাখা হবে। এমনকি ঢাক-সহ কোনও বাদ্যযন্ত্রও বাজানো হবে না। শুধুমাত্র পুজোর সময়টুকুতেই ঢাক ও মাইক বাজানো হবে।

জামশেদপুর কেন্দ্রীয় দুর্গাপুজো কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ সিংহ জানিয়েছেন, রতন টাটার মতো জনদরদী মানুষের মৃত্যু সমাজের পক্ষে বড় ধাক্কা। জামশেদপুরের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন টাটা গোষ্ঠীর প্রয়াত এমিরেটাস চেয়ারম্যান। তাই তাঁর মৃত্যু গোটা জামশেদপুরবাসীর কাছেই বড় ধাক্কা। রতন টাটার মৃত্যুর খবর পেয়েই কেন্দ্রীয় দুর্গাপুজো কমিটির তরফে ৩৩২টি পুজো কমিটির কাছে অনুরোধ জানানো হয়েছিল, শোকস্তব্ধ পরিবেশে যেন এদিন মাইক না বাজানো হয়। তাতে সবাই সাড়া দিয়েছেন। বেশ কয়েকটি পুজো কমিটি মণ্ডপে টাটা গোষ্ঠীর প্রয়াত কর্ণধারের ছবি টাঙিয়ে শোকজ্ঞাপনের উদ্যোগ নিয়েছিল।

‘রতন টাটা-ও অবিবাহিত ছিলেন’, বিয়ের পিঁড়িতে না বসা নিয়ে মুখ খুললেন দক্ষিণী নায়িকা

সাত ফুট লম্বা আইস কেকে রতন টাটার সারমেয় প্রেম ফুটিয়ে তুলল তামিলনাড়ুর বেকারী

কুকুর টিটোর জন্য সীমাহীন খরচ, রাঁধুনি ও পরিচারকের জন্য শেয়ার, আর কী কী রয়েছে রতন টাটার উইলে

‘রতন টাটা ভারতের গর্ব’, শোকপ্রকাশ ইজরায়েলের প্রধানমন্ত্রীর

রতন টাটার পরে Tata Trusts’র চেয়ারম্যান হলেন নোয়েল টাটা

রতন টাটা-কে এক শব্দের ‘SMS’ পাঠিয়ে গুজরাতে ন্যানো কারখানা নিয়ে গিয়েছিলেন মোদি

গরিব-মেধাবী পড়ুয়াদের জন্য ‘গৌরী সেন’ হয়ে উঠেছিলেন রতন টাটা, জানুন কীভাবে?

রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি মহারাষ্ট্র সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]