আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ফ্লোরিডায় হারিকেন মিলটনের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩০ লক্ষের বেশি গ্রাহক। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হারডি কাউন্টির বাসিন্দারা। এছাড়াও পার্শ্ববর্তী সারাসোটা ও মানাটি কাউন্টিতে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। ফ্লোরিডার আটলান্টিক উপকূলে ফোর্ট পিয়ার্সের কাছে স্পেনিস লেকস কান্ট্রি ক্লাব এলাকায় তাণ্ডব চালিয়েছে হারিকেন মিলটন। ধ্বংস হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। সেখানকার কয়েকজন বাসিন্দার মৃত্যু হয়েছে।
এই নিয়ে ফ্লোরিডা জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জানিয়েছেন, হারিকেনটি স্থলভাগে আঘাত হানার আগেই প্রায় ১২৫ টি বাড়ি লন্ডভন্ড করে দিয়েছে। এর মধ্যে বহু বাড়ি প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করার কাজ শুরু হয়েছে।দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বুধবার রাতে স্থলভাগে আঘাত হানার প্রায় ৯০ মিনিট পরে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিল সারাসোটা কাউন্টি থেকে প্রায় ২০ মাইল (৩০ কিলোমিটার) উত্তর-পূর্বে। এই সময় কিছুটা দুর্বল হয়ে ২ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেয় মিলটন। এটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মাইল, যা ঘণ্টায় ১৬ মাইল বেগে পূর্ব-উত্তর পূর্বে এগিয়ে যাচ্ছিল।
ফ্লোরিডার আটলান্টিক উপকূলে ফোর্ট পিয়ার্সের কাছে স্পেনিস লেকস কান্ট্রি ক্লাব এলাকায় তাণ্ডব চালায় হারিকেন মিল্টন। ধ্বংস হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। এতে সেখানকার কয়েকজন বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে সেন্ট লুচি কাউন্টির শেরিফ কেইথ পিয়ারসন জানিয়েছেন, ‘আমরা কিছু প্রাণ হারিয়েছি।’ কিন্তু তিনি মৃতের সংখ্যা নিয়ে এখনও কিছু বলেন নি।