কানপুরের মাঠে একদিনেই জোড়া রেকর্ড Team India’র

বিশ্বের প্রথম ক্রিকেট দল হিসাবে দ্রুততম ৫০ ও ১০০ রান করার জোড়া রেকর্ড ভারত বানিয়ে ফেললো কানপুরের মাঠে। সেটাও আবার বাংলাদেশের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে খেলতে এসেছে বাংলাদেশের ক্রিকেট টিম। আর সেই টিমের সঙ্গে কার্যত ছেলেখেলার যুদ্ধে নেমে পড়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন Team India। মাত্র ২টি টেস্টের একটি সিরিজ বাংলাদেশ শুরু করেছে ভারতের মাটিতে। আগেই চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে সেই সিরিজে এগিয়ে গিয়েছে Team India। আর এখন কানপুরের মাঠে দ্বিতীয় টেস্ট(Kanpur Test) খেলতে নেমে বাংলাদেশকে(India Bangladesh Test Series) কার্যত বলে বলে গোল দিচ্ছে ভারতের ক্রিকেট দল। এই ধরুনই না, এদিন মানে সোমবার কানপুরের মাঠে ভারত দুটি রেকর্ড(Double Record) হাঁকিয়ে বসে থাকলো। বিশ্বের প্রথম ক্রিকেট দল(Fastest Test Team) হিসাবে দ্রুততম ৫০(Fastest Test 50) ও ১০০(Fastest Test 100) রান করার জোড়া রেকর্ড ভারত বানিয়ে ফেললো কানপুরের মাঠে।

আরও পড়ুন, সন্দীপের বাড়ি ঘুরে দেখছে কলকাতা পুরনিগমের দল, অভিযোগ বেআইনি নির্মাণের

বিশ্বের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত এদিন যে জোড়া কৃতিত্বের মুখ দেখেছে সেটা বাংলাদেশকেও কার্যত লজ্জার মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে। কেননা মাত্র ৩ ওভারে Team India ৫০ রান ছুঁয়ে ফেলেছে, যা এর আগে বিশ্বের আর কোনও টেস্ট ক্রিকেট খেলা দেশ করে দেখাতে পারেনি। আবার ১০০ রান এসেছে মাত্র ১০.১ ওভারে। সেখানেও দেখা যাচ্ছে আর কোনও টেস্ট ক্রিকেট খেলা দেশ এত দ্রুত কোনও টেস্ট ম্যাচে ১০০ রান করতে পারেনি। খেলা দেখে এখন দর্শকদের মনেই প্রশ্ন জেগে গিয়েছে, টেস্ট ক্রিকেট চলছে নাকি T-20’র ম্যাচ চলছে! এদিন ভারতের হয়ে ব্যাটিং করতে নামেন রোহিত শর্মার সঙ্গে যশ্বসী জসওয়াল।

আরও পড়ুন, মহারাষ্ট্রের ‘রাজ্য মাতা’ হল গরু, জারি শিন্ডে সরকারের নির্দেশিকা

রোহিত মাত্র ৬ বলে ১৯ রান করে আর জসওয়াল ১৩ বল খেলে ৩০ রান করে দেশকে প্রথম রেকর্ডের অধিকারী বানিয়ে দেয়। মানে ৩ ওভারে Team India’র ৫০ রান ছুঁয়ে ফেলার রেকর্ড হয়ে যায়। যদিও তারপরেই মেহেদি হাসান মিরাজের বলে আউটও হয়ে যান রোহিত। তার ইনিংস ১১ বলে ২৩ রানের শেষ হয়ে যায়। যদিও Team India গতি তাতে থেমে যায়নি। বরঞ্চ দূরন্ত গতিতেই খেলে চলে আর মাত্র ১০.১ ওভারেই ভারত শতরান পূর্ণ করে। এর আগে টেস্ট ম্যাচে দ্রুততম ১০০ রান করার রেকর্ডও ভারতের হাতেই ছিল। ২০২৩ সালে ভারত সেই রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মাত্র ১২.২ ওভারে সেবার ১০০ রান করেছিল Team India। আর এবার তো সেই রেকর্ড ভেঙে ১০.১ ওভারেই চলে এল ১০০ রান। দ্রুততম ৫০ করার রেকর্ডটিও ভারতের দখলেই ছিল। ইংল্যান্যডের বিরুদ্ধে ভারত মাত্র ৪.২ ওভারে সেই রান তুলেছিল।

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

নতুন অধিনায়ক শুভমন গিলকে সতর্ক করলেন সুনীল গাভাসকার

শনিতেই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, কারা পাচ্ছেন ঠাঁই?

দেশ আগে, এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল টিম ইন্ডিয়া

‘আমি খুশি থাকতে চেয়েছিলাম…’ , টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছাড়ার ৪ বছর পর মুখ খুললেন বিরাট

ভারত ফাইনালে ওঠায় কপাল পুড়ল পাকিস্তানের, কীভাবে জানেন?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেননি রোহিতরা

‘বিরাট সুবিধা পাচ্ছে ভারত’, রোহিতরা সেমিতে পৌঁছোতেই ফুঁসে উঠলেন কামিন্স

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]