শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, মাথায় হাত ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দুর্গাপুজো। তার আগেই  শনিবার  সকালে সাড়ে ১০ টা নাগাদ   শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান।  পুজোর মুখে এই ঘটনায়  মাথায় হাত পড়ল ব্যবসায়ীদের। জোর কদমে চলেছে আগুন নেভানোর কাজ।  ঘটনাস্থলে উপস্থিত রয়েছে একাধিক দমকল বাহিনী।

সূত্র মারফত খবর, এদিন সকালে আচমকাই বিধান মার্কেটের একটি কাপড়ের দোকানে প্রথমে  আগুন লেগে যায়। এরপর ছড়িয়ে পড়ে আগুন। তাতেই এখন পর্যন্ত ৬ টা দোকান পুড়ে গিয়েছে বলে খবর। তবে আগুন নেভানোর পর  এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কী করে  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান,  শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে ব্যস্ত দিনের শুরুতেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের ভিতরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

উল্লেখ্য, স্বস্তির বিষয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় পুজোর মুখে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুজোর মুখে এই ঘটনায় চিন্তায় পড়েছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

পর্যটকদের জন্য সুখবর, পর্যটকদের জন্য খুলল তিস্তা ব্যারেজ ব্রিজ

অনলাইনে জিনিস কিনলে সাবধান, শিলিগুড়িতে পুলিশের জালে খোদ ডেলিভারি বয়

সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে আতঙ্ক টিকিয়াপাড়ায়, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

টানা বৃষ্টিতে ফের সিকিমের রাস্তায় ধস, বন্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ

চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

ময়নাগুড়ির পর শিলিগুড়ি, ATM ভেঙে সাড়ে ১০ লক্ষ লুট, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের

‘এটা দিনহাটা নয়..’, উদয়ন গুহকে সমঝে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে শিলিগুড়ি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]