কানপুর টেস্টের প্রথম দিনেই সাকিবের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: ইচ্ছে ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর ইচ্ছে ছিল সাকিব আল হাসানের। ঘরের মাঠে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবারই (২৬ সেপ্টেম্বর) সাকিবের অনুরোধ প্রত্যাখান করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুখ আমেদ। স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, সাকিবকে গ্রেফতার না হওয়ার এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি না হওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। আর তাতেই সাকিবের বর্ণিল ক্রিকেট কেরিয়ারের কোথায় সমাপ্তি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

তবে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুর টেস্টে খেলতে নামার আগেই সেই ধোঁয়াশা অনেকটা কাটিয়ে দিয়েছে সাকিবের ফেসবুক পোস্ট। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নিজের দুটি ছবির নিচে টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর পরিসংখ্যানও তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আর ওই ফেসবুক পোস্টের পরে সাকিবের সতীর্থ থেকে শুরু করে বিসিবি’র কর্তারা একশো শতাংশ নিশ্চিত, কানপুরের মাটিতেই বাংলাদেশের জার্সি গায়ে শেষবারের মতো খেলছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যদিও এ বিষয়ে মুখ খোলেননি সাকিব।

বাইশ গজ দাপিয়ে বেড়ানোর পাশাপাশি গত জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতিতেও পা রেখেছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগের হয়ে মাগুরা থেকে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। যদিও গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন শেখ হাসিনা। আর বঙ্গবন্ধুর কন্যার ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গেই সাকিবের জীবনে নেমে আসে দুর্দিন। ঢাকার আদাবর থানায় তাঁর নামে দায়ের হয় খুনের মামলা। গ্রেফতারের ভয়ে গত ৫ অগস্টের পরে আর বাংলাদেশে পা রাখেননি সাকিব। গতকাল বৃহস্পতিবার কানপুরে আচমকাই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামেই জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সাকিব বলেছিলেন, ‘আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছাপ্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’

সাকিবকে নিষিদ্ধ করার পুরস্কার, অ্যালেক্স মার্শালকে নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ফের বাইশ গজে ফিরছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

সাকিব আল হাসানের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল বাংলাদেশ আদালত

হিন্দু লিটন দাসকে অধিনায়ক করায় বিসিবি সভাপতিকে সরিয়ে দিল ইউনূস সরকার

শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে লজ্জার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান

পিএসএলে খেলার জন্য বিসিবির কাছে ছাড়পত্র চাইলেন সাকিব আল হাসান

দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজের খেলা অনিশ্চিত?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]