Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লেবাননে হামলা চালাতে ইজরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : একটার পর একটা ইজরায়েলি হামলায় গোটা লেবানন জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। নিহতের সংখ্যা প্রায় ৫০০ এর কাছাকাছি, আহত বহু মানুষ। এমতাবস্থায় বিস্ফোরক মন্তব্য করল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেইনি। তিনি জানিয়েছেন, লেবাননে ব্যাপক বোমাবর্ষণ ও বিমান হামলা চালাতে ইজরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা।

বুধবার(২৫ সেপ্টেম্বর)খামেইনি জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে ইজরায়েলি শত্রুরা অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবাননে ইজরায়েলের ব্যাপক হামলা শুরুর পর প্রথমবার এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা। এই নিয়ে নতুন করে উত্তেজনার আঁচ পাচ্ছে বিশ্লষকেরা।

যদিও এইকথা অনেক আগেই জানিয়েছিল আমেরিকা যে, লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেধে গেলে ইজরায়েলকে সমর্থন করবে তাঁরা।

সদ্যই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমাদের প্রশাসন ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক। কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র কোন স্বদিচ্ছা দেখাচ্ছে না। তাই তাঁরা এই আলোচনা এগোতে পারছে না।’ এই নিয়ে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই।

লেবানন-ইজরায়েল সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলি বাহিনীর সংঘাত আরও বেড়েছে। এদিকে ইজরায়েলি বাহিনীর হামলায় লেবাননে মৃত্যের সংখ্যা ৪০০ পেরিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল ইরান সহ মিত্র দেশগুলি। এমতাবস্থায় যে কোন মুহূর্তে বড়সড় যুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষেকরা।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00