সুখবর! দুর্গা পুজোয় ৩০০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই  দুর্গা পুজো। তারআগেই সুখবর দিল  বাংলাদেশ। পুজোর আগেই বাংলাদেশ  থেকে  ভারতে আসছে ৩০০০ টন ইলিশ। শনিবার একথা জানিয়ে দিল বাণিজ্য মন্ত্রণালয়।  ইতিমধ্যেই এই মর্মে  বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার সই  করে দিয়েছে।  ২০২৩ সালেও দুর্গাপুজোর আগে ভারতে এসেছিল ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ।

গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে চেয়ে চিঠি পাঠিয়েছিল ভারত। সেখানে উল্লেখ করা ছিল, ‘১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে ৫ হাজার টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে আসত। তবে ২০১২ সালের পর থেকে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল।  কিন্তু গত ৫ বছরে ফের বাংলাদেশ থেকে ইলিশ আসত ভারতে।‘ আর এই চিঠি পেতেই বাংলাদেশ থেকে মিলল ইলিশ রপ্তানির অনুমোদন।

এদিন বাণিজ্য মন্ত্রণালয় এই প্রসঙ্গে জানিয়ে দিয়েছে,আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি শর্তে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া  হয়েছে। সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, ইচ্ছুক  রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর আর কোন আবেদন গ্রহণ করা হবে না।  বলা বাহুল্য, আগামী ৮ অক্টোবর থেকে শুরু  দুর্গাপূজা । আর তারআগে বাংলাদেশ থেকে ভারতে আসছে ইলিশ। তাতেই খুশি ভোজনরসিকদের একাংশ।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

অবৈতনিক প্রাথমিক স্কুলে পুড়ুয়াদের পাতে ইলিশ, ভাপা-ভাজায় পেটপুজো খুদেদের

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]