আরজি কর কাণ্ডে এবার  বিরূপাক্ষকে সিবিআই তলব, গেলেন সিজিওতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই। শনিবার হাজিরা দিতে তিনি পৌঁছিয়েছেন সিজিও কমপ্লেক্সে। সন্দীপের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিরূপাক্ষ। সূত্রের খবর, যেদিন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে  তখন আরজি  করে গিয়েছিলেন বিরূপাক্ষ। কী কারণে তিনি গিয়েছিলেন হাসপাতালে তা  জানতেই  তলব করল সিবিআই।

বিরূপাক্ষ বিশ্বাস হলেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিত্সক । অভিযোগ উঠেছে, পড়ুয়াকে ভর্তি করে দেওয়ার বিনিময়ে ৮ লক্ষ টাকা নিয়েছিল বিরূপাক্ষ। ইতিমধ্যেই জলঙ্গী থানায় তাঁর নামে দায়ের হয়েছে অভিযোগ। বিরূপাক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রথমে তাঁকে বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি করা হয়েছিল। এরপরেই তাঁকে  সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য , আরজি কর কাণ্ডের আবহে সামনে আসে একটি অডিয়ো। সেখানেই শোনা যাচ্ছে হুমকি দিচ্ছেন বিরূপাক্ষ। এরপরেই প্রকাশ্যে আসে বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর দাদাগিরি। তিনি  নাকি জুনিয়র চিকিৎসকদের  হুমকি দিতেন। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিরূপাক্ষ। বলা বাহুল্য, আরজি কর কাণ্ডের পরেই বিরূপাক্ষের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল।  এই আবহে এবার  তাঁকে এবার তলব করল সিবিআই।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]