২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) শীর্ষ আদালত সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। ওই দিনের শুনানিতে মূলত আরজি কর হাসপাতাল-সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে চিকি‍ৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকার কী-কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা উঠতে পারে। পাশাপাশি জুনিয়র চিকি‍ৎসকদের কর্মবিরতি নিয়েও আলোচনা হতে পারে।

গতকাল মঙ্গলবারই (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ করে খুনের মামলার চতুর্থ শুনানি হয়। ওই শুনানিতে সিবিআইয়ের তরফে আদালতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছিল। সেই রিপোর্ট দেখে বিচলিত হওয়ার কথা বলেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের উপরে আস্থা রেখে তিনি জানিয়েছিলেন, তদন্ত শেষ করার জন্য সিবিআইকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবে এক আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের নির্দেশ দেওয়ার প্রসঙ্গ তুলতেই খানিকটা মেজাজ হারান প্রধান বিচারপতি। ক্ষুব্ধ কণ্ঠে ওই আইনজীবীকে বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার জন্য আমরা মামলা শুনতে বসিনি।’ এর পরেও ওই আইনজীবী জোরাজুরি করলে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এর পরে আমি এজলাস থেকে বের করে দেব।’

চতুর্থ শুনানিতে আরজি কর-সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও পশ্চিমবঙ্গ সরকারকে পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। টানা বেশ কয়েক ঘন্টা ধরে শুনানি শেষে এজলাস ছেড়ে উঠে যান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। কবে পরবর্তী শুনানি হবে তা জানাননি। এদিন শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছে, ২৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]