Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাস্টারস্ট্রোক মমতার, আচমকা হাজির চিকিৎসকদের ধর্না মঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর  কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের  সামনে চলছে আন্দোলন। এই আবহে আচমকাই শনিবার ধর্না মঞ্চে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি দেখা করলেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন  রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

এদিন দুপুর ১টা নাগাদ আচমকা স্বাস্থ্যভবনে পৌঁছে যান মমতা।   আর তাঁকে দেখা মাত্র সকলেই চমকে ওঠেন।  ধর্নাস্থলে খানিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।  সেইসময় আন্দোলনরত চিকিৎসকদের একাংশ, “বিচার চাই” স্লোগানও তুলতে শুরু করেন।  সেই আবহে হাতে মাইক ধরে  বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য,  বৃহস্পতিবার  নবান্নে  আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন মমতা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি  চিকিৎসকেরা। কারণ  মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করা হয়েছিল। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেননি আন্দোলনরত চিকিৎসকরা। এরপরেই সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন,  ‘ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়। আমি চাই চিকিৎসকেরা কাজে ফিরুন।‘ তবে মুখ্যমন্ত্রীর আর্জির পরেও চলতে থাকে চিকিৎসকদের কর্মবিরতি। তাই এবার মমতা  নিজেই আন্দোলন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছিয়ে গেলেন ধর্না মঞ্চে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00