Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কাজে ফিরুন’, চিকিৎসকদের কাছে ফের আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আর সেই কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবার বেহাল পরিস্থিতি তৈরি  হয়েছে। এই আবহে বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ২৭ জন প্রাণ হারিয়েছেন। আপনারা সকলেই কাজে ফিরুন।‘

পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের মৃত্যু নিয়ে সরব হন। বললেন, ‘ছেলেটার ২ টো পা দিয়ে রক্তের বন্যা বয়ে গিয়েছে ।  কেউ মায়া করেননি। আর কত মানুষ এভাবে ভোগান্তির শিকার হবেন?’ এরপরে ফের চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে টানা দীর্ঘদিন ধরে কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকটা সময় অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারা না আসায় সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মমতা স্পষ্টভাবে জানিয়ে দেন,’ তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ‘চিকিৎসকেরা কাজে না ফিরলেও  এসমা প্রয়োগ করা হবে না। আমি এই ইমার্জেন্সিকে সমর্থন করি না। কারণ, আন্দোলনেই আমার জন্ম। চিকিৎসকরা দ্রুত কাজে যোগ দিক।‘

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00