Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের নবান্নে জুনিয়র চিকিৎসকদের ডাকালেন মুখ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চিঠি পাঠালেন মুখ্যসচিব। নবান্নে বিকেল ৫টায় আলোচনার ডাক দেওয়া হয়েছে। মুখ্যসচিবের পাঠান চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে,’ বৈঠকে  ১৫ জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না।  তবে বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে । বৈঠকে যা যা আলোচনা হবে, তা নথিভুক্ত থাকবে।‘ বলা বাহল্য, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। 

এদিন আন্দোলনকারীদের পাঠান চিঠিতে মুখ্যসচিব মনোজ পন্থ লিখেছেন,’ সরকার আলোচনায় বসতে প্রস্তুত। সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মাথায় রাখতে হবে। এরআগে  বৈঠক করতে চেয়ে মুখ্যমন্ত্রী গত দু’দিন ধরে নবান্নে অপেক্ষা করেছেন। আমরা আপনাদের সঙ্গে  আলোচনায় বসতে চাই।‘ আর এই চিঠির মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিকেল পৌনে ৫টার মধ্য়ে নবান্নে যেতে হবে ১৫ জন প্রতিনিধিকে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনকারী চিকিৎসকদের। কিন্তু তার সত্বেও চিকিৎসকেরা ছিলেন অনড়।   বরং ওই দিনই স্বাস্থ্য ভবন অভিযান করেন আন্দোলনকারীরা। সেই থেকে ধর্না চলছে। এই অবস্থার মাঝে পর পর দুবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।  কিন্তু দু’দিন নবান্নে অপেক্ষা করে তাঁকে ফিরে যেতে হয়েছে। এই আবহে এদিন আদৌ আন্দোলন রত চিকিৎসকরা নবান্নে যায় কিনা সেটাই এখন মূল দেখার বিষয়।

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00