সামনেই ISL , কোন চ্যানেলে হবে সরাসরি সম্প্রচার ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২৪-২৫ মরশুমের ISL । প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচটি। তবে প্রশ্ন হল কোথায় দেখা যাবে সমস্ত ম্যাচ ? এই নিয়ে ISL তরফে জানান হয়েছে, প্রতিটি ম্যাচ দেখা যাবে Sports18 এবং Jio Cinema অ্যাপে। অধিকাংশ ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে হবে।

ইন্ডিয়ান সুপার লিগের ১১তম আসরে অংশ নিতে চলেছে  বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মহামেডান এসসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, পাঞ্জাব এফসি এবং ওড়িশা এফসি –সহ ১৩ টি দল। বলা বাহুল্য, ISL-এ নতুন দল হিসেবে জায়গা করে নিয়েছে কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং। ফলে তাদের দিকে থাকবে  এবার বাড়তি নজর ।

উল্লেখ্য, আইএসএলে মোট দুটি ডার্বি হতে চলেছে।  প্রথম ২টি ডার্বি হবে অক্টোবরে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান নামবে প্রথম ডার্বিতে। ৫ অক্টোবর যুবভারতীতে হবে ম্যাচটি। এরপর রয়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ। এটা হবে ১৯ অক্টোবর। তবে এখন পর্যন্ত পুরো আইএসএলের পূর্ণাঙ্গ সূচী প্রকাশিত হয়নি।  

“তোমাদের জন্য আমরা গর্বিত”, মোহনবাগান আইএসএল জয়ী হতেই শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব ছাড়লেন কুয়াদ্রেত

ISL 2024: গোয়ার কাছেও পরাস্ত, হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

‘আরও ভালো খেলার চেষ্টা চলেছে’, আইএসএলে নামার আগেই জানিয়ে দিলেন  কুয়াদ্রাত

ISL 2024: মুম্বইয়ের সঙ্গে ড্র করে অভিযান শুরু করল মোহনবাগান

আনোয়ারকে পেয়েও পেল না ইস্টবেঙ্গল

আনোয়ার আলির নিষেধাজ্ঞার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইস্টবেঙ্গল

প্রথম আইএসএল-এ দলকে নিয়ে কী চিন্তা মলিনার?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]