ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা লেগে ছিটকে নীচে পড়লেন বাইক আরোহী

সায়েন্সসিটির কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। বাইকটি নিয়ন্ত্রণ হারালে ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান বাইক আরোহী যুবক! তবে চালকটি কোনমতে রক্ষা পেয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। দু’দিন পেরোতে না পেরোতেই আবারও মা উড়ালপুলে দুর্ঘটনা। চলতি সপ্তাহের সোমবারই দুর্ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে। জানা গিয়েছিল, সোমবার সকালে বাংলাদেশ হাই কমিশনের দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আর দুটি গাড়ির ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে-মুচড়ে যায় একটি গাড়ি। আর এই দুর্ঘটনার জেরে কার্যত যান চলাচল বন্ধ করে দেওয়া হয় মা উড়ালপুল এবং AGC বোস রোড উড়ালপুল। পরে ঘটনাস্থলে গিয়ে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করে পুলিশ।

সেই ঘটনার দু’দিন পেরোতে না পেরোতেই আবারও দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। বুধবার সকালে আবারও ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়ে রইল আবারও সকালের তিলোত্তমা। সূত্রের খবর, এদিন মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে একটি মোটরবাইক। যেটি পার্ক সার্কাস থেকে আসছিল। সায়েন্সসিটির কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। বাইকটি নিয়ন্ত্রণ হারালে ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান বাইক আরোহী যুবক! তবে চালকটি কোনমতে রক্ষা পেয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই আরোহীকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা নাগাদ তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে। ঘটনা স্থলের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময়ে দ্রুত গতির ওই আহত বাইকটি পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুই আরোহী। এরপর সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা লেগে চালক কোনওমতে রক্ষা পেলেও উড়ালপুল থেকে নীচে ছিটকে পড়ে যান আরোহী যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকেই SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। তবে কী ভাবে ঘটল দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

স্কুলে যাওয়ার পথে পিষে দিল বাইক, মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, আহত চালক

বেপরোয়া গতিই ডেকে আনল অঘটন! মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা,গুরুতর জখম চালক সহ তরুণী

শান্তিপুরে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা ! মৃত এক, আহত ২

ডিভাইডারে ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর, নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]