Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫০ দিনের মধ্যে বিচার করে দোষীর শাস্তি হোক, আবারও ট্যুইট সাওয়াল অভিষেকের

আগেও জানিয়েছেন, এবারেও জানালেন। এদিনের ট্যুইটে অভিষেক কেন্দ্র সরকারকে দ্রুত ও কার্যকরী ধর্ষণ বিরোধী বিল আনার দাবি জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই নিয়ে দ্বিতীয়বার। দেশে ধর্ষণ রুখতে(To Stop Rape) কঠোরতম আইনের পক্ষে আবারও সওয়াল করলেন বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এর আগেও তিনি গত ২২ অগস্ট ট্যুইট(Tweet) করে এই দাবিই প্রথমবারের জন্য তুলেছিলেন। এদিন সেদিনের কথাই ফের মনে করিয়ে দিলেন। কেননা এদিন তাঁর দল রাজ্য বিধানসভায় ধর্ষণ-বিরোধী বিল পেশ করেছে। লক্ষ্য করলে দেখা যাবে বিল(Anti Rape Bill) নিয়ে আলোচনার সময়েই অভিষেক নিজের মতামত ট্যুইট করে তুলে ধরেছেন। এদিনের ট্যুইটেও অভিষেক কেন্দ্র সরকারকে দ্রুত ও কার্যকরী বিল আনার দাবি জানিয়েছেন। 

আরও পড়ুন, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা’, রাজ্য বিধানসভায় সোচ্চার মমতা

এদিন অভিষেক তাঁর ট্যুইটে লেখেন, ‘প্রতি ১৫ মিনিট অন্তর ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটছে। এই পরিসংখ্যানই সময় বেঁধে ধর্ষণ-বিরোধী আইন কার্যকর করার দাবি আরও জোরদার করছে। ধর্ষণ-বিরোধী আইন কার্যকর করার বিষয়ে বাংলা পথ দেখাচ্ছে। এবার ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কঠোর এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ করতে হবে। সংসদে আসন্ন অধিবেশনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার দ্রুত করতে হবে। ৫০ দিনের মধ্যে বিচার করে দোষীর শাস্তি বিধান করার ব্যবস্থা করতে হবে।’

আরও পড়ুন, ‘সিবিআইয়ের কাছে বিচার চাই’, আর জি কর কাণ্ডে সরব মুখ্যমন্ত্রী

আর জি কর-কাণ্ডের আবহে ধর্ষণ, মহিলা নির্যাতন রুখতে কড়া আইন আনার দাবি উঠেছে। তৃণমূলের তরফে প্রথম থেকেই ওই দাবি জানানো হয়। সমাজমাধ্যমে গত ২২ অগস্ট অভিষেক লেখেন, ‘‘এমন কঠোর ধর্ষণ-বিরোধী আইন আনতে হবে, যা ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে।’ মঙ্গলবার সেই একই কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। ধর্ষণ-বিরোধী আইন নিয়ে শুধু সমাজমাধ্যমে নয়, মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকেও একই দাবি জানান। সেদিন তিনি জানিয়েছিলেন, ‘রাতারাতি নোট বাতিল হতে পারে, লকডাউন করতে পারে, তা হলে ধর্ষণ-বিরোধী আইন আসে না কেন? যাঁরা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের সমাজে থাকার অধিকার নেই।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00