নিজস্ব প্রতিনিধিঃ আজ ছিল কলকাতা লিগের রেনবোক বনাম ইষ্ট বেঙ্গল ম্যাচ। আর সেখানে ২-০ গোলে রেনবোকে হারিয়ে শীর্ষ স্থান দখল করল ইষ্টবেঙ্গল। এরপরেই মাঠের মধ্যে ‘ বিচার চাই’ লিখে প্রতিবাদ করল খেলোয়াড়রা।
‘জাস্টিস ফর আর জি কর’-এর দাবিতে পথে নেমেছেন শুভাশিস বসুর মতো ফুটবলার। রবিবার ডুরান্ড কাপের ডার্বি বাতিলের পর ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান সমর্থকদের মিলিত প্রতিবাদও দেখা গিয়েছে। সোমবার কলকাতা লিগের ম্যাচে ‘বিচার চাই’ স্লোগান দেন মহামেডানের ফুটবলারা। আর এবার ফের একই চিত্র দেখা গেল এদিনের ইষ্টবেঙ্গলের ম্যাচে। প্রতিটি খেলোয়াড়রাই তাদের জার্সির মধ্যে ‘বিচার চাই’ স্লোগান লিখে নিজেদের প্রতিবাদ জানান।
মঙ্গলবার বৃষ্টির কারণে কলকাতা লিগের ম্যাচে অনেকটাই কম ছিল দর্শকদের আসন সংখ্যা। ম্যাচের প্রথম ৭৫ মিনিট গোলশূন্য ছিল। ৭৫ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা সঞ্জীব ঘোষ। এরপর খেলা যত গড়াল, প্রতিবাদ তত বাড়ল। খেলার শেষে গোল করার পরেই সাইডলাইন থেকে একটি জার্সি নিয়ে গিয়ে গ্যালারির সামনে লাল- হলুদের দল। আর সেখানে লেখা ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি কর’। একথায় আরজি কর কাণ্ড নিয়ে মাঠে চলল প্রতিবাদ।