Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদ্রোহী ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, ৬ বিধায়ক নিয়ে যোগ দিচ্ছেন বিজেপিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের রাজনীতিতে বড়সড় রদবদল। সূত্রের খবর  বিজেপিতে যোগ দিতে চলেছেন  প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। ইতিমধ্যেই তিনি ছয়জন  ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ককে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন । বর্তমানে জেএমএম নেতৃত্ব  বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে খবর। সেইসকল বিধায়করা হলেন  দশরথ গাগরাই, রামদাস সোরেন, চামরা লিন্ডা, লোবিন হেমব্রম, সমীর মোহান্তি।

চম্পাই সোরেন শনিবার রাতে কলকাতার একটি হোটেলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রবিবার সকালে ছয় বিধায়ককে নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। জল্পনা করা হচ্ছে, তিনি দিল্লিতে বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরেই জেএমএম ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেবেন।

 তবে শনিবার বিজেপিতে যোগদান করা নিয়ে সোরেনকে বলেন, ‘আমি জানি না কী গুঞ্জন চলছে। কোন খবর চলছে তাও জানি না। তাই কোনটা সত্যি কোনটা মিথ্যা তাও আমি বলতে পারব না। তবে আমি যেখানে আছি, আমি সেখানেই আছি।‘বলা বাহুল্য, জমি দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগেই চলতি বছরের ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন  হেমন্ত সোরেন। এরপর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন চম্পাই সোরেন। তবে ৫ মাস পর জামিন পেতেই ফের চম্পাই সোরেনের কাছ থেকে গদি কেড়ে মসনদে বসে হেমন্ত সোরেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে ঝাড়খণ্ডে বিধানসভা  নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00