Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Women’s Asia Cup: বাংলাদেশের স্বপ্ন ভেঙে ফাইনালে হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ডাম্বুলা: বাংলাদেশকে গুঁড়িয়ে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। শুক্রবার প্রথমে ব্যাট করে আট উইকেট খুঁইয়ে ৮০ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা। জবাবে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে কোনও উইকেট না হারিয়ে ৫৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। এ নিয়ে নয়বার এশিয়া কাপের ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌরেরা। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের জয়ী দলের বিরুদ্ধে রবিবার ফাইনাল খেলবে ভারত।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত মূলত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। ভারতীয় পেসার রেণুকা সিংয়ের গতিময় বল সামলাতে ব্যর্থ হন বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটার দিলারা আক্তার (৬), মুর্শিদা খাতুন (৪) ও ইসমা তানজিম (৮)। মিডল অর্ডারের রুমানা আমেদ (১), রাবেয়া খাতুন (১) ও রীতু মণি (৫)-ও দলের প্রয়োজনে জ্বলে উঠতে ব্যর্থ হন। ৪৪ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার খানিকটা চেষ্টা করেন। শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৩২)। এক বল বাদে ফিরে যান নাহিদা আক্তার (০)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৮০ রান তোলে বাংলাদেশ। ভারতের পক্ষে রেণুকা সিংহ ১০ রানে এবং রাধা যাদব ১৪ রানে তিনটি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৮১ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই হাত খুলে ব্যাট করতে থাকেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। বাংলাদেশের দুই ভরসা নাহিদা আক্তার ও মারুফা আক্তারকে নির্দয়ভাবে পেটাতে থাকেন দুজনে। তবে শেফালির চেয়েও বেশি আগ্রাসী ছিলেন স্মৃতি। শেষ পর্যন্ত ১১তম ওভারে জয়ের লক্ষ্য পৌঁছে যায় ভারতের মেয়েরা। ৩৯ বলে ৫৫ রান করে অওপরাজিত থাকেন স্মৃতি। উল্টোদিকে ২৮ বলে ২৬ করে অপরাজিত থাকেন শেফালি।

‘বাটারফিঙ্গারস’, বাংলাদেশ ম্যাচে রোহিতের ক্যাচ মিস নিয়ে খোঁচা আমুলের

শামির ৫ উইকেট, হৃদয়ের শতরানের দৌলতে ২২৮ রান তুলল টাইগাররা

এশিয়ান কাপের কোয়ালিফায়ারে একসঙ্গে খেলতে চলেছে  ভারত – বাংলাদেশ

‘ভারতে পা রাখলে জ্যান্ত পুঁতে দেব’, বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের পাল্টা হুমকি প্রাক্তন NSG কর্তার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

‘সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’, সেঞ্চুরি করেই কাদেরকে কৃতজ্ঞতা জানলেন সঞ্জু স্যামসন?

প্রধান কোচ হিসেব কেউই উপযুক্ত নন, বাংলাদেশের কোচিং নিয়ে বড়সড় মন্তব্য তামিমের

ভারতের বিরুদ্ধে ভাগ্য বদলাতে জার্সি বদলে ফেলল টাইগাররা!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00