Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হতে পারেন গৌতম ঘোষ

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন হিসাবে আর দেখা যাবে না রাজ চক্রবর্তীকে। পরিবর্তে আসতে পারেন গৌতম ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(KIFF) পা দিচ্ছে ৩০ বছরে। এবারে উৎসব শুরু হতে চলেছে ৪ ডিসেম্বর থেকে। চলবে ১১ ডিসেম্বর অবধি। তার কয়েক মাস আগেই জানা গেল এই উৎসবের আর চেয়ারপার্সন(Festival Committee Chairperson) থাকছেন না টলি পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী(Raj Chakrabarty)। পরিবর্তে সেই পদে আসতে পারেন পরিচালক গৌতম ঘোষ(Goutam Ghosh)। রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমে রাজ চক্রবর্তী নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ ছিল যে তিনি আর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হবেন না। গত বছরেই মুখ্যমন্ত্রীর কাছে সেই অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই অনুরোধ সেই সময় মঞ্জুর হয়নি। তবে এবার সেই আবেদন মঞ্জুর হয়েছে। তাই ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজ চক্রবর্তীকে আর উৎসব কমিটির চেয়ারপার্সনের পদে দেখা যাবে না।

কিন্তু কেন সরে যাচ্ছেন রাজ এই পদ থেকে। কেননা এই পদটি বিশেষ পদাধিকারীর। সেই হিসাবে পদ ছেড়ে দিলে রাজ আর বিশেষ পদাধিকারী থাকবেন না। থাকবেন শুধুই পরিয়াল ও বিধায়ক। এর পিছনে কি কোনও অভিমান কাজ করছে? প্রশ্ন উঠছে এই কারণেই যে রাজকে উৎসব কমিটির চেয়ারপার্সন করায় টলিউডেরই অনেক স্বনামধন্য পরিচালক নাক কুঁচকেছিলেন। কেউ কেউ তো কমিটির সদস্যও হতে চাননি। সেই ঘটনা রাজের নিজেরও খারাপ লেগেছিল বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। যদিও রাজ নিজে এই নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। বরঞ্চ এখন তাঁর দাবি, ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকেই তিনি টানা এই পদ সামলেছেন। এ বার একটু বিরতি চান তিনি। তাঁর কথায়, ‘আমি ছাড়া আরও অনেকে রয়েছেন, যাঁরা এই উৎসব আরও সফল করতে পারবেন। তাঁদেরও সুযোগ পাওয়া উচিত। ক্ষমতা কুক্ষিগত করায় বিশ্বাসী নই।’

এখন প্রশ্ন রাজের কুর্সি সামলাবেন কে? সেখানেই ভাসছে পরিচালক গৌতম ঘোষের নাম। খবর, তিনিই ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন হতে চলেছেন। গৌতম এখন রয়েছেন ইতালির রোমে। তাঁর আগামী ছবির প্রিমিয়ার সেখানে হবে। আপাতত তিনি সে সব নিয়ে ব্যস্ত। তবে রাজ এই খবর একেবারে অস্বীকার করেননি। জানিয়েছেন, যা জানাবার তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) জানাবেন। আর সেটা তিনি সময় হলেই জানাবেন। তবে চেয়ারপার্সন না থাকলেও রাজ আগের মতোই উৎসবে সব রকম সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00