ওএমআর সংক্রান্ত জট কাটাতে এস বসু রায় সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক নিয়োগে ওএমআর সংক্রান্ত ধোঁয়াশা কাটাতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। পর পর এস বসু রায় অ্যান্ড কোম্পানির সাদার্ন অ্যাভিনিউয়ের অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবহে এস বসু রায় কোম্পানির কর্মীদের জেরা করা হল  নিজাম প্যালেসে ।

জানা গিয়েছে, বিগত বেশ কয়েকটি তল্লাশি চালানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৩৫টির বেশি হার্ডডিস্ক এবং দু’টি সার্ভার বাজেয়াপ্ত করেছে। তবে সেই হার্ডডিস্কে কী রয়েছে তা জানতেই বর্তমান এবং প্রাক্তন  কর্মীদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই আধিকারিকরা। একথায় ওএমআর সংক্রান্ত ঘটনায় হার্ডডিস্ক সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ওএমআর সংক্রান্ত ঘটনার জট কাটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।  বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছে, সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধারে অসমর্থ হয় তাহলে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির থেকে সাহায্য নিতে পারবে। আর এই ঘোষণার পর আরও তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই সিবিআই দুই ই সাইবার বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে এসে তল্লাশি চালিয়েছে। বলা বাহুল্য, কয়েকমাস আগে OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাজির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দেয় সিবিআই। আর তাতে দাবি করা হয়েছিল ফেল করা প্রার্থীদের নাম রয়েছে চাকরির  তালিকায়। এরপরেই তল্লাশি শুরু করেছে সিবিআই আধিকারিকরা।  

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]