নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর সঙ্গে মনমালিন্য। রাগের বশে চার সন্তানকে নিয়ে স্ত্রী বাড়ি ছাড়েন । এরপর সন্তানদের নিয়ে তিনি ঝাঁপ দেন কুয়োতে। তবে এই ঘটনার পর ওই মহিলা প্রাণে বাঁচলেও চার সন্তান ঘটনাস্থলে প্রাণ হারায়। এমনই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় স্বামী রোডু সিং মারধর করে স্ত্রী সুগনা বাঈকে। যারজেরে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে কাছের একটি স্কুলে আশ্রয় নেন সুগনা। সেখানে রাত কাটানোর পর ভোর ৬টা নাগাদ ওই মহিলা সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেন।এই ঘটনার পর স্থানীয়রা কুয়ো থেকে সুগনাকে উদ্ধার করতে পারলেও সন্তানদের বের করতে পারেনি। পুলিশ এসে চার সন্তানকে মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ১১ বছরের অরবিন্দ, ৯ বছরের অনুশা, ৬ বছরের বিট্টু এবং ৩ বছরের কার্তিক।
ইতিমধ্যেই মন্দসৌর জেলার পুলিশ নিহত শিশুদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই মহিলা তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ওই মহিলার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। এদিনের এই মর্মান্তিক ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।