নিজস্ব প্রতিনিধিঃ ডেবরায় ঘটল মর্মান্তিক ঘটনা। সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় একই পরিবারের তিন সদস্য। এরফলে তাঁরা প্রাণ হারান । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
কী করে ঘটল এমন ঘটনা? স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির পাশে চৌবাচ্চার মতো করে রাখা সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের কারবারিদের সরঞ্জাম লুকানো থাকত। এদিন সকালে ওই সেপটিক ট্যাঙ্কে নামে এক নাবালক। অনেকক্ষণ কেটে যাওয়ার পর নাবালিকা না ওঠায় শুরু হয় চিৎকার। এরপর তাঁকে তুলতে বাড়ির দু’জন নামে। আর তাঁরাও আটকে যান। এরফলে গ্যাসের জেরে তিনজনই সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রাণ হারান।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেবরা থানার পুলিশ। সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে , নিহতদের পরিবার চোলাই মদের ব্যবসা করতেন। এই ঘটনা নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানান, ‘আবগারি ওসি ইনচার্জকে খবর দিয়েছি। যাতে চোলাই মদের কারবারিদের সরঞ্জাম বন্ধ করা হয়। এই ঘটনা যাতে আর না হয় সেই জন্য প্রশাসনের তরফে একটা ট্র্যাকিং সিস্টেম করা হবে।‘