‘হাইকোর্টে যান’, হাথরসে পদপিষ্টের ঘটনার তদন্তে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাথরসে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট। গত ২ জুলাইয় পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা  দায়ের হয়েছিল। আর এদিন সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে উঠেছিল এই মামলা।

সেই সময় বিচারপতি চন্দ্রচূড় আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি তিনি বলেন, ‘এ ধরনের আবেদন শোনার যোগ্যতা রয়েছে হাই কোর্টের।‘  গত ৯ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি পদপিষ্টের ঘটনায় মামলা রুজু করেন। তিনি দাবি করেছিলেন, পাঁচ সদস্যের এক্সপার্ট কমিটি গঠন করে এই পদপিষ্টের ঘটনার তদন্ত হোক। তবে এদিন বিশাল তিওয়ারির  দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত ২ জুলাই হাথরসের সিকান্দাররাউয়ে স্বঘোষিত ধর্মগুরু ‘বোলে বাবা’ নারায়ণ সাকার হরির বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ওই ধর্মসভা শেষে তাঁবু থেকে বেরনোর সময়ে শুরু হয় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১২১ জন। ঘটনার পরেই গা ঢাকা দেন ‘ভোলে বাবা’ এবং সৎ সঙ্গের আয়োজকরা। পুণ্যের লোভে গিয়ে ১২১ জন পুণ্যার্থীর বেঘোরে প্রাণ হারানো নিয়ে যোগী প্রশাসন কাঠগড়ায় উঠেছে। মুখ রক্ষায় সৎ সঙ্গের আয়োজকদের বিরুদ্ধে সিকান্দাররাউ থানায় এফআইআর দায়ের করা হলেও তাতে নাম ছিল না ভোলে বাবার। আর তাতে ক্ষোভ উগড়ে দিয়েছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। এই আবহে সুপ্রিম কোর্ট পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে করল না হস্তক্ষেপ।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]