চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল রায়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনও অক্সিজেন দিতে হচ্ছে। রবিবার হাসপাতালের তরফে এই কথাই জানানো হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, এভাবে যদি মুকুলবাবুর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে, তাহলে তাঁকে হয়ত আইসিইউ থেকে সরিয়ে কেবিনে রাখা হতে পারে।

কিছুদিন আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল মুকুল রায়ের। এরপর থেকে শারীরিক অবস্থা সংকটজনক ছিল মুকুলবাবুর। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকাল থেকেই শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হতে শুরু করে। শনিবার হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। হাসপাতাল থেকে বেরিয়ে শুভ্রাংশু জানিয়েছিল, ‘বাবার এখনও জ্ঞান ফেরেনি। তবে ডাকলে সাড়া দিচ্ছেন।‘ শুভ্রাংশুর কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, আগের তুলনায় কিছুটা হলেও উন্নতি হয়েছে মুকুল রায়ের শারীরিক অবস্থার। শেষ পর্যন্ত এদিন চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, মুকুলবাবুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নির্দিষ্ট সময় পর স্ক্যান করে দেখা হচ্ছে, অভ্যন্তরীন রক্তক্ষরণ হচ্ছে কিনা। তবে আগের তুলনায় অনেকটাই চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে সাড়ে ৯টা নাগাদ রাথরুমে আচমকাই পড়ে গিয়েছিলেন মুকুল রায়। মাথায় চোট পান তিনি। অচৈতন্য অবস্থাতেই সেদিন হাসপাতালে ভর্তি করানো হয় মুকুলবাবুকে। এরপর হাসপাতালের তরফে জানানো হয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এরপরই তাঁকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয়।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]