বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরলেন রোহিতরা, বিমানবন্দরে সমর্থকদের উল্লাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টি- ২০ বিশ্বকাপ নিয়ে দিল্লিতে নামলেন ভারতীয় ক্রিকেট দল।  ভোরে দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁদের দেখে উল্লাসে ফেটে পড়ে জনতা। শুধু হয়ে যায় উৎসব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অজস্র সেই ভিডিও-ছবি। বর্তমানে রোহিতরা রয়েছেন দিল্লির আইটিসি মৌর্য হোটেলে।  সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় ক্রিকেট দল সাক্ষাৎ করবে।

এদিন হোটেলের সামনে  বাঁধনহারা উচ্ছ্বাস টিম ইন্ডিয়ার। দেদার নাচ বিশ্বকাপ ফাইনালে স্মরণীয় ক্যাচ নেওয়া সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎতের পরেই ভারতীয় দল বিশেষ বিমানে যাবে মুম্বইতে। তারপর রোহিত, কোহলিরা যাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে বোর্ড সচিব জয় শাহের হাতে ট্রফি তুলে দেবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগামী দুই বছর বিসিসিআইয়ের সদর দফতরেই থাকবে টি ২০ বিশ্বকাপের ট্রফি।

উল্লেখ্য, ২৯ জুন ছিল ভারতের কাছে খুবই গর্বের। প্রায় ১৭ বছর পর আইসিসি টি- ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজ থেকে ফিরতে পারেনি ভারতীয় দল। অবশেষে বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমানে করে দিল্লিতে নামল রোহিতেরা। ক্রিকেটারদের দেখতে পেয়েই জয়ধ্বনি দেওয়া শুরু করেন  সমর্থকরা। 

দিল্লি বিমানবন্দরে বাজেয়াপ্ত প্রায় ২৫ কোটি টাকার গাঁজা

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]