কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েও পিছু হটল টাটা গোষ্ঠীর সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি : কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েও পিছু হটল টাটা গোষ্ঠী। সম্প্রতি একশোর বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীকে ছাঁটাই করেছিল টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস। কিন্তু রবিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, টাটা এডুকেশন ট্রাস্টের কাছ থেকে অনুদান এসেছে। ফলে কারো চাকরি যাচ্ছে না।

রবিবার টাটা ইনস্টিটিউট অফ সায়েন্সেসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, টাটা এডুকেশন ট্রাস্টের তরফে অনুদান দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। ফলে কারো চাকরি যাওয়ার সম্ভাবনা নেই। সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাটা এডুকেশন ট্রাস্টের তরফে ৪ কোটি ৭৯ লক্ষ টাকার অনুদান মঞ্জুর করা হয়েছে। জানা গিয়েছে, অনুদান না আসার কারণেই ১০৮ জন শিক্ষককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাটা গোষ্ঠীর সংস্থা।

গত শুক্রবার কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে জানানো হয়েছে, ৫২ জন শিক্ষক ও ৫৬ জন অশিক্ষক কর্মী অর্থাৎ মোট ১০৮ জনের চাকরি বাতিল করা হয়েছে। ৫২ জন শিক্ষকের মধ্যে মুম্বইয়ের ১৮ জন, হায়দরাবাদের ১৫ জন, গুয়াহাটির ১৩ জন ও তুলজাপুরের ৬ জন শিক্ষক রয়েছেন। পাশাপাশি ৫৬ জন অশিক্ষক কর্মীর মধ্যে গুয়াহাটির ১৭ জন, হায়দরাবাদের ১১ জন, মুম্বইয়ের ১৩ জন ও তুলজাপুরের ১৫ জন কর্মী রয়েছেন। তবে ঠিক কারণে তাঁদেরকে ছাঁটাই করা হয়েছে, সেবিষয়ে তাঁদেরকে কিছু জানানো হয়নি।

টাটার অধিগ্রহণের পর এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিম্নগামী, দুর্ঘটনার দায় নেবে কে?

BGBS 2025: বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে টাটা গোষ্ঠী, জানালেন মমতা

IAS থেকে IPS, সব পরীক্ষাতেই টপার, তবুও শ্রীবাস্তবের বাবা…

গরিব-মেধাবী পড়ুয়াদের জন্য ‘গৌরী সেন’ হয়ে উঠেছিলেন রতন টাটা, জানুন কীভাবে?

রতন টাটার উত্তরসূরী কে হচ্ছেন ?

ইরান- ইজরায়েল সঙ্ঘাত বাড়তেই  ক্ষতির মুখে আদানি সহ ভারতের ১০ সংস্থা

Tata Winger : ট্রাভেলারকে জোরদার টেক্কা দিয়ে বাজার মাতাচ্ছে এই গাড়ি

সুখবর ! টাটার গাড়িতে ২ লক্ষ টাকা ছাড়…বুক করুন আজই               

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]