নোটিশ না দিয়েই শতাধিক কর্মী ছাঁটাই টাটা গোষ্ঠীর সংস্থায়

Share:

নিজস্ব প্রতিনিধি : নোটিশ না দিয়েই কর্মী ছাঁটাই টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে। একশোরও বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। অর্থের সংকুলানের কারণে এই কর্মী ছাঁটাই বলে জানানো হয়েছে।

টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের চারটি ক্যাম্পাস রয়েছে। এই চারটি ক্যাম্পাস রয়েছে মুম্বই, তুলজাপুর, হায়দরাবাদ ও গুয়াহাটিতে। চার ক্যাম্পাসের কর্মীদের চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল। এই সব ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে বেশি কর্মী রয়েছে মুম্বইতে। গত শুক্রবার কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে জানানো হয়েছে, ৫২ জন শিক্ষক ও ৫৬ জন অশিক্ষক কর্মী অর্থাৎ মোট ১০৮ জনের চাকরি বাতিল করা হয়েছে। ৫২ জন শিক্ষকের মধ্যে মুম্বইয়ের ১৮ জন, হায়দরাবাদের ১৫ জন, গুয়াহাটির ১৩ জন ও তুলজাপুরের ৬ জন শিক্ষক রয়েছেন। পাশাপাশি ৫৬ জন অশিক্ষক কর্মীর মধ্যে গুয়াহাটির ১৭ জন, হায়দরাবাদের ১১ জন, মুম্বইয়ের ১৩ জন ও তুলজাপুরের ১৫ জন কর্মী রয়েছেন। তবে ঠিক কারণে তাঁদেরকে ছাঁটাই করা হয়েছে, সেবিষয়ে তাঁদেরকে কিছু জানানো হয়নি।

বেশ কয়েকমাস ধরেই সংস্থায় টালমাটাল অবস্থা চলছিল। গত ৩১ মে সংস্থার তরফে একটি চিঠি প্রকাশ্যে আসে। সেই চিঠিতে সংস্থার তরফে জানানো হয়েছিল, টাটা এডুকেশন ফান্ড থেকে যাতে আর্থিক অনুদানের মাধ্যমে কর্মীদের মাইনে দেওয়া যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ট্রাস্টের তরফে কোনও অনুমোদন আসেনি। শেষ পর্যন্ত পাকাপাকিভাবে চাকরি গেল সংস্থার বেশ কয়েকজন কর্মীর।

মেদিনীপুরের আজব স্কুল, ২ পড়ুয়ার জন্য রয়েছেন ৩ শিক্ষক ও প্যারা টিচার

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

ঘরে একা পেয়ে গৃহশিক্ষিকার হাত ধরে টানাটানি, গণধোলাই ব্যক্তিকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

SSC-র ফর্মে আবেদন জানিয়েছেন ৯০ শতাংশ ‘যোগ্য’রা

২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চে সম্মান প্রদান শিক্ষকদের

টাটার অধিগ্রহণের পর এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিম্নগামী, দুর্ঘটনার দায় নেবে কে?

বেলুড়ে নিজ উদ্যোগে AI-র মাধ্যমে স্কুলের কার্যক্রম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]