Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলুড়ে নিজ উদ্যোগে AI-র মাধ্যমে স্কুলের কার্যক্রম

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলুড়: বর্তমান সময়ে বহু কাজে কৃত্তিম বুদ্ধিমত্তাকেই কাজে লাগানো হচ্ছে। পড়াশোনা থেকে শুরু করে কাজের দুনিয়াতেও বহু জায়গায় জায়গা নিয়েছে এআই। এবার বেলুড় স্কুলেও জায়গা নিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা। বেলুড় স্কুলের পরিচালন ব্যবস্থা ও শিক্ষাক্রম ঠিক করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। বেলুড় স্কুল সরকারি সাহয্যপ্রাপ্ত একটি স্কুল। স্কুলটির নিজস্ব ওয়েবসাইট রয়েছে। চলতি বছরে একাদশ শ্রেণির ভর্তিও ক্ষেত্রে অনলাইনকেই কাজে লাগানো হয়েছে।

বিলডেস্ক নামে একটি গেটওয়ের মাধ্যমে চলতি বছরে ভর্তি প্রক্রিয়া চলেছে। এই গেটওয়েতে বিনামূল্যের পেমেন্ট করে ভর্তির সমস্ত কাজ সম্পন্ন করতে পেরেছে পড়ুয়ারা। শিক্ষাক্রম থেকে শুরু করে পড়ুয়াদের সমস্ত তথ্য স্কুলের ওয়েবসাইটে রয়েছে। সব পড়ুয়াদের জন্মদিন থেকে শুরু করে সবকিছুই রাখা থাকে।

স্কুলের ওয়েবসাইটে স্কুলের সমস্ত তথ্য থেকে শুরু করে প্রতিদিনের কাজ, ভর্তি প্রক্রিয়া, পড়ুয়াদের পড়াশোনা, রেজাল্ট, সারা বছরের শিক্ষাক্রম, ছুটি সবটাই ওয়েবসাইটে রাখা হচ্ছে। স্কুলের কোন ক্লাস কখন রয়েছে, কোনও ক্লাসের সময় পরিবর্তন হয়েছে কিনা, সবটাই ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে জানতে পারছেন শিক্ষক-শিক্ষিকারা। বেতন সংক্রান্ত ব্যক্তিগত জরুরি তথ্যও তাঁরা অ্যাপের সাহায্যে জেনে নিতে পারছেন।

অনেক সময় স্কুলের বিশেষ বিশেষ ছুটি থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন হয়, সেই সকল সিদ্ধান্ত অনলাইনের মাধ্যমেই সহজে জানতে পারছেন শিক্ষক-শিক্ষিকারা। এই সকল বিষয়টাই শিক্ষক-শিক্ষিকারা নিজেদের চেষ্টায় চ্যাট জিপিটি, জেমিনি সহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন।

স্কুলের প্রধান শিক্ষক মনোজকুমার বিশ্বাস জানিয়েছে, বর্তমান সময়ে স্কুলের অনেক কাজ বেড়েছে। প্রযুক্তির সাহায্য ছাড়া কাজ সম্পন্ন করা খুবই কষ্টসাধ্য। তাই কম খরচের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সমস্ত কাজ প্রযুক্তিনির্ভর করার চেষ্টা চলছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে বেশি নজর দেওয়া সম্ভব হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00