রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে স্পেন, ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ইউরো কাপে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে স্পেন। পেদ্রো, ইয়েমালরা খেলতে নামছে জর্জিয়ার বিরুদ্ধে। অন্যদিকে স্লোভাকিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। গ্রুপ লিগে যেভাবে যেভাবে হ্যারি কেইনরা সমালোচনার মুখে পড়েছে, তাতে ইংরেজদের কোয়ার্টার ফাইনালে তোলাই কোচ গ্যারেথ সাউথগেটের সামনে চ্যালেঞ্জ।

এবারে গ্রুপ লিগে প্রতিটি ম্যাচই জিতেছে স্পেন। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগে স্পেনের ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। স্পেনকে এদিন নামতে হবে জর্জিয়ার বিরুদ্ধে। যোগ্যতা অর্জন পর্বে এই জর্জিয়াকেই ৭-১ গোলে হারিয়েছিল স্পেন। সেই ম্যাচে গোল করেছিলেন তরুণ খেলোয়াড় ইয়ামাল। এদিনের ম্যাচেও কী স্পেনিশ খেলোয়াড়রা একইরকম ফর্ম ধরে রাখতে পারবে, এখন সেটাই দেখার। অন্যদিকে এবারে তুরস্কের বিরুদ্ধে খেলে নজর কেড়েছিল জর্জিয়া। পাশাপাশি গ্রুপ পর্বে রোনাল্ডোর পর্তুগালকেও হারিয়েছে তারা। ফলে এদিন স্পেনকে যে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে প্রবল চাপের মধ্যে প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের খেলা সমর্থকদের মন জিতে নিতে পারেননি। এদিন স্লোভাকিয়ার বিরুদ্ধে হ্যারি কেইনরা কী নিজের পারফরমেন্স তুলে ধরতে পারবে, এখন সেটাই দেখার। অন্যদিকে গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়ে দিয়ে সকলের নজর কেড়েছে স্লোভাকিয়া। স্বাধীন দেশ হিসাবে দ্বিতীয়বার নকআউটে উঠেছে তারা। এই পরিস্থিতিতে স্লোভাকিয়ার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ইংরেজ খেলোয়াড়দের।

 

ইংল্যান্ডে টেস্ট সিরিজে সাফল্য, ক্যানসার আক্রান্ত দিদিকে নিয়েই স্বপ্নপূরণ

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

স্পেনের স্বপ্নকে ভেঙে ফের ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন এই বিদেশি, কোন দায়িত্ব পেলেন?

কফিন তো নয় চকলেট বাক্স! অভিনব উপায়ে শেষ বিদায় চকলেট ‘দিওয়ানা’কে

জল্পনায় জল! ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হচ্ছেন অবসর ভেঙে ফেরা সেই স্টোকস

চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচের আগেই প্রতিপক্ষকে কড়া বার্তা হেডের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]