সায়ন্তিকা- রেয়াতে শপথের সমস্যা মেটাতে ধনখড়কে ফোন বিধানসভা অধ্যক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজভবন বনাম রাজ্যপাল সংঘাত দীর্ঘদিনের। তাই  রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথের দাবিতে এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ফোন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।   বিধানসভা সূত্রে খবর, বৃহস্পতিবার তাদের দুজনের ফোনে কথা হয়েছে।

সেই সময় বিধানসভার অধ্যক্ষ  উপরাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন, ‘ একটা সময় আপনিও বাংলার রাজ্যপাল ছিলেন। সেই সময় আপনার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে রাজ্য সরকারের মনমালিন্য ছিল। তবুও আপনি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তাই আপনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বোঝান।‘ অন্যদিকে  দুই জয়ী  বিধায়কের শপথের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন বিধানসভার স্পিকার।

উল্লেখ্য, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছে  টানাপোড়েন। আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে শপথের দাবিতে  বুধের পর বৃহস্পতিবার ধর্নায় বসেছেন সায়ন্তিকা এবং রেয়াত।

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

বিধানসভায় হাজিরায় পুরস্কার! স্পিকারের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

বিধানসভায় বাদল অধিবেশন শুরু, মঙ্গলে পহেলগাঁও প্রস্তাব

মঙ্গলে বিধানসভায় আসতে চলেছে পহেলগাঁও নিয়ে প্রস্তাব

‘সংসদের উপরে কেউ নয়’, সুপ্রিম কোর্টের বিচারপতিদের ‘লক্ষণরেখা’ বোঝালেন ধনকড়

বঙ্গ বিজেপিতে ফের ভাঙনের ছায়া! বেসুরো চাকদহের পদ্ম বিধায়ক

‘আমি চাই বিশ্বশান্তি’, তারাপীঠ মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন জগদীপ ধনখড়

কংগ্রেস সাংসদের আসন থেকে উদ্ধার টাকার বান্ডিল, শোরগোল রাজ্যসভায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]